Join Group Join Group

নভেম্বরে কবে বসতে চলেছে সেবা সেতু ক্যাম্প? জেনে নিন বিস্তারিত।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি একের পর এক বাস্তবায়ন হতে চলেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক  উদ্যোগগুলির মধ্যে গুরুত্বপূর্ণ কার্যকর পদক্ষেপ হলো ‘সেবা সেতু বা জনকল্যাণ শিবির। বাংলায় বিজেপি সরকার আসার পর যেভাবে বিভিন্ন নতুন প্রকল্প বাস্তবায়ন এবং তার পাশাপাশি পুরাতন প্রকল্প নতুন নামে নতুন ভাবে কার্যকর করা দেখা গিয়েছে তার জন্য অনেক বড় ভূমিকা রাখে এই জনকল্যাণ শিবির বা সেবা সেতু ক্যাম্প।

প্রাক্তন সরকারের সময় আমরা দেখেছি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে জনসাধারণ অনেক সুবিধা পেয়েছে। সেই একই ধারা বজায় রেখে একই ভাবে মানুষকে উপকার করার জন্য দুয়ারে সরকার ক্যাম্প এর অনুকরণে তৈরি করা হয়েছে জনকল্যাণ শিবির। বিজেপি সরকারের সময় নতুন ভাবে কার্যকর হওয়া বিভিন্ন প্রকল্পের সুবিধা এই শিবির থেকে পেয়েছে মানুষ। যে সমস্ত ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারিনি তারা এই শিবির থেকে আবেদনপত্র নিয়ে গিয়ে আবেদন পত্র ফিলাপ করে আবার এই শিবিরে জমা দিয়েছিল। তাদের মধ্যে বেশিরভাগ জন উপভোক্তা বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করছেন।

এর আগে দোসরা অক্টোবর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত রাজ্য ছেড়ে তিন দিনের বিশেষ শিবির আয়োজিত হয়েছিল। সেই সময় পুজোর ছুটি এবং অতিরিক্ত ভিড়ের কারণে যারা আবেদন করতে পারেননি, এছাড়া যাদের কাছে প্রয়োজনীয় নথি না থাকার জন্য আবেদন পত্র জমা করতে পারেননি, তাদের কথা চিন্তা করে বিজেপি সরকার আরেকবার অনুষ্ঠিত করতে চলেছে জনকল্যাণ শিবির বা সেতু ক্যাম্প।

আরোও পড়ুণ: ৯০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য।

নভেম্বরে কোথায় বসবে এই সেতু ক্যাম্প এবং কি কি সুবিধা পাওয়া যাবে?

 প্রাপ্ত তথ্য অনুযায়ী, নভেম্বর বা ডিসেম্বর মাসে এই ক্যাম্প রাজ্যের বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকায় বসতে চলেছে। তবে নভেম্বরের কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হবে সে সম্পর্কে এখনো স্পষ্ট কোন ঘোষণা হয়নি।

রাজ্য সরকারের তরফে খুব শীঘ্রই মাইকিং করে বা বিজ্ঞপ্তি দিয়ে এলাকাভিত্তিক শিবিরের তারিখ এবং সময় জানিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তার জন্য সাধারণ মানুষকে মাইকিং বা ঘোষণার দিকে নজর রাখতে হবে।

শিবিরে কোন কোন সুবিধা মিলবে?

​যে কোন সরকারি কাজকর্ম যেগুলি পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে নাম্বার লাইনে দাঁড়াতে হতো সেই সমস্ত পরিষেবা পেয়ে যাবেন আপনি এক ছাদের তলায়। তিন দিনের এই শিবিরে আপনি এক ছাদের তলায় যে কোন প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

১) ​বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্পে  আপনি যদি নতুন করে আবেদন ও নাম নথিভুক্ত করতে চান, সেই সুবিধা মিলবে।

২) আপনার আগে করা আবেদন যদি গ্রান্টেড না হয়ে থাকে তাহলে আবেদনের নতুন নতুন করে যাচাই এবং ভুল সংশোধন করা যাবে এই শিবিরে।

৩)  ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পেতে যদি কোন সমস্যা হয় কিংবা আধার সংযুক্তিকরণ করানোর কাজ এই শিবির থেকেই হয়ে যাবে।

​কোন কোন প্রকল্পে আবেদন করা যাবে?

বিজেপি সরকারের প্রায় ৬০ টির বেশি প্রকল্প আপনি আবেদন করতে পারবেন। একই শিবিরের একই ছাদের তলায় সমস্ত কিছু আবেদন করার সুযোগ পাবেন। যেমন: অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, পিএম কিষান সম্মান নিধি, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, ​একশো দিনের কাজের নতুন জব কার্ডের আবেদন, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন শিক্ষাবৃত্তি, ​আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মতন জনপ্রিয় প্রকল্পের আবেদনের সুযোগ পাবেন।

​কী কী ডকুমেন্টস সঙ্গে রাখবেন?

শিবিরে যাওয়ার আগে যে সমস্ত ডকুমেন্টগুলো হাতের কাছে রাখবেন।

১) ​আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার কার্ড।

২) ​ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স ৩) আধার লিংক করা একটি সচল মোবাইল নম্বর।

৩) ​সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৪) ​জাতিগত শংসাপত্র।

৫) ​কৃষি বা জমি সংক্রান্ত প্রকল্পের ক্ষেত্রে জমির দলিল বা পর্চা।

৬) ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।

বাংলায় বিজেপি সরকার আসার পরে পুরাতন প্রকল্পগুলির নতুনভাবে সূচনা করা এবং দ্বিগুণ পরিমাণ অনুদান দেওয়ার মাধ্যমে বাংলার মহিলারা এবং বয়স্করা ও অন্যান্য উপভোক্তারা অনেকটাই উপকৃত হচ্ছেন। ডবল ইঞ্জিনের সময় শুধুমাত্র প্রকল্পনার বিভিন্ন সরকারি সংস্থায় নিয়োগ অনেকটাই বাড়ানো হয়েছে। অক্টোবর থেকে যুব সাথী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। অন্যদিকে যারা এখনো পর্যন্ত বিভিন্ন প্রকৃত আবেদন করেননি বা আবেদন সংক্রান্ত কোনো নথির ভুল রয়েছে তারা আপনাদের এলাকার মাইকিং ভালো করে ফলো করুন যাতে কবে থেকে কবে পর্যন্ত শিবির বসতে চলেছে সে সম্বন্ধে জেনে নির্দিষ্ট দিনে গিয়ে প্রকল্পের কাজ খুব ভালো করে করে আসতে পারেন।

1 thought on “নভেম্বরে কবে বসতে চলেছে সেবা সেতু ক্যাম্প? জেনে নিন বিস্তারিত।”

Leave a Comment