Join Group Join Group

ভগিনী নিবেদিতা প্রকল্প ২০২৭, ছাত্রীদের জন্য ৫০ হাজার পাওয়ার সুযোগ! জানুন আবেদন প্রক্রিয়া।

পশ্চিমবঙ্গ সরকার মেধাবী ও আর্থিকভাবে দুর্বল ছাত্রীদের উচ্চ শিক্ষা হার বাড়ানোর জন্য এক নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে ২০২৭ সালে। এ নতুন প্রকল্প ভগিনী নিবেদিতা স্কিম নামে পরিচিত পাবে। এই প্রকল্পের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতির সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

বিধানসভা নির্বাচনের পর বাংলায় ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প বাস্তবায়ন এবং পুরাতন প্রকল্প নতুনভাবে চালু করার মাধ্যমে পশ্চিমবঙ্গের জনসাধারণকে আর্থিকভাবে উপকৃত হতে দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যে সকল স্কলারশিপ চালু রয়েছে সেগুলো পরও নতুন একটি স্কলারশিপ চালু হতে চলেছে যার মাধ্যমে উপকৃত হবে ছাত্রীরা।

লক্ষ্য: যে সকল মেধাবী এবং আর্থিকভাবে দুর্বল ছাত্রী রয়েছেন যাদের উচ্চশিক্ষা করার প্রবল ইচ্ছা রয়েছে কিন্তু পারিবারিক আর্থিক সংগতি না থাকার জন্য তাদের ইচ্ছে অপূর্ণ থেকে যাচ্ছে। সেইসব পরিবারে ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সাহায্য করা হবে সরকারের পক্ষ থেকে।

অনুদান: উচ্চশিক্ষা করার জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হবে। এই খরচ পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাহায্য দেবে।

আরোও পড়ুন: কৃষি দপ্তরে ১৩৯৩ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য বিরাট কাজের সুযোগ। 

তিন বছরের এই টাকা দেওয়া হবে। এককালীন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে না। তিনটি শিক্ষাবর্ষ মিলিয়ে এই আর্থিক সহায়তা দেওয়া পরিকল্পনা করা হয়েছে সরকারের পক্ষ থেকে।

প্রথম শিক্ষাবর্ষে দেওয়া হবে ১৭ হাজার টাকা। দ্বিতীয় শিক্ষাবর্ষে দেওয়া হবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় শিক্ষাবর্ষে দেওয়া হবে ১৬ হাজার টাকা।

যোগ্যতা কি লাগবে?

১) আবেদনকারী ছাত্রীকে উচ্চশিক্ষা চালিয়ে যেতে হবে।

২) শুধুমাত্র অবিবাহিত ছাত্রীরাই এই সুবিধা পাবে।

৩) তবে পারিবারিক আয় এর পরিমাণ কত হতে হবে, ছাত্রীর বয়স কত হতে হবে এছাড়া কোন কোন কোর্সে পড়াশোনা কালীন এই অনুদান দেওয়া হবে এখনো পর্যন্ত সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

যেটুকু জানা যাচ্ছে ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ভগিনী নিবেদিতা প্রকল্প কার্যকর করা হবে বলে। জানুয়ারি ঠিক কত তারিখ থেকে শুরু হবে সে বিষয়ে এখনো স্পষ্ট ঘোষণা হয়নি। অনলাইনে অফলাইনে আবেদন করতে হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। সরকারি পরবর্তী  বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে।

কোন কোন ডকুমেন্ট লাগবে?

ছাত্রদের পরিচয় অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কলেজে ভর্তির প্রমাণ ব্যাংকের তথ্য, পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট, বাসস্থান সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো।

আবেদন করবেন কিভাবে?

প্রকল্পের আবেদনের জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করা হবে। তবে এখনো পর্যন্ত সরকারি পোর্টাল সম্পর্কে কোন স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাই আবেদনের শুরুর তারিখ, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার জন্য পরবর্তী সরকারের বিজ্ঞপ্তি ঘোষণার জন্য অপেক্ষা করুন।

1 thought on “ভগিনী নিবেদিতা প্রকল্প ২০২৭, ছাত্রীদের জন্য ৫০ হাজার পাওয়ার সুযোগ! জানুন আবেদন প্রক্রিয়া।”

Leave a Comment