Join Group Join Group

কৃষি দপ্তরে ১৩৯৩ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য বিরাট কাজের সুযোগ।

গ্রাজুয়েট ছেলেমেয়েদের জন্য রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ১৩৯৩ জন। কারা কোন ট্রেডে আবেদনের যোগ্য জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।

১) ফিল্ড ফার্ম টেকনিশিয়ান এন্ড ল্যাবরেটরি টেকনিশিয়ান(এগ্রিকালচার) :

শিক্ষাগত যোগ্যতা:  হর্টিকালচার, এগ্রিকালচার, বায়োটেকনোলজি, ফুড সাইন্স, হোম সাইন্স, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ সমস্ত বিভাগের ডিগ্রী কোর্স পাশরা আবেদন করতে পারবেন।

শূন্য পদের সংখ্যা: এগ্রিকালচার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৪৭৬ জন শূন্য পদ রয়েছে। এদের মধ্যে জেনারেল ১৯৫, ওবিসি ১০৮, তপশিলি জাতি ৬৯, তপশিলি উপজাতি ২৯, EWS ৭৫। সিনিয়র এসিস্ট্যান্ট পদে জেনারেল ৩৩, ওবিসি ৫, তপসিলি জাতি ৫, তপসিলি উপজাতি ২, EWS ২।

২) ল্যাবরেটরি টেকটিসিয়ান: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ২২৩ এবং সিনিয়র এসিস্ট্যান্ট পদে ২৬টি শূন্যপদ লাগবে।

৩) ফিসারিজ বিভাগে টেকনিক্যাল এসিস্ট্যান্ট পদে ৩৩টি ও সিনিয়র এসিস্ট্যান্ট পদে ৭টি আছে।

৪) সিভিল ইঞ্জিনিয়ারিং পদে এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে পাস করলে আবেদন যোগ্য।

আরোও পড়ুণ: রাজ্য পুলিশে ১০,৫৪৪ কনস্টেবল নিয়োগ, বদলে যাচ্ছে পরীক্ষার নিয়ম!

বয়স সীমা: আবেদনের জন্য ন্যূনতম বয়স ২১ ও সর্বোচ্চ বয়স ৩০ হতে হবে। এসসি ও এসটি হলে ৫বছর, ওবিসি ৩বছর এবং প্রাক্তন সমর কর্মী হলে নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় দেওয়া হবে।

বেতন স্কেল: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ২৯২০০ থেকে ৯২৩০০ টাকা পর্যন্ত দেওয়া হয়। সিনিয়র এসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ৩৫৪০০ থেকে ১১২,৪০০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে।

নির্বাচন প্রক্রিয়া: প্রার্থী বাছাই করবে এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডের তরফে। প্রথমে লিখিত কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। পরীক্ষাটি হবে ফেব্রুয়ারিতে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মেইনস পরীক্ষায় বসতে দেওয়া হবে। যে সমস্ত কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষাগারে সে কেন্দ্র গুলি হল কলকাতা, শিলিগুড়ি, পাটনা, গৌহাটি ভুবনেশ্বর।

পরীক্ষার পূর্ণমান থাকবে ১০০। এক নম্বরের ১০০টি প্রশ্ন দেওয়া হবে মাল্টিপল টাইপের। নেগেটিভ মার্কিং রয়েছে। সমস্ত বিষয়কে প্রশ্ন আসবে সেগুলো হলো জেনারেল ইংলিশ, কোয়ান্টিটি অ্যাপটিটিউড, জেনারেল নলেজ জেনারেল এগ্রিকালচার।

প্রিলিমিনারী পরীক্ষায় পাস করলে মেইন্স পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। ৩০০ নম্বরের ১০০ নম্বরের অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন আসবে। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রশ্ন আসবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর।

দুটি পরীক্ষা মিলিয়ে জেনারেল হলে ৩০ শতাংশ, ওবিসি ও EWS হলে ২৫ শতাংশ এবং এসসি ও এসটি বা প্রতিবন্ধী হলে ২০ শতাংশ পেলে কোয়ালিফায়েড হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। www.asrb.org.in বা www.icar.org.in এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। একটি বৈধ ইমেইল আইডি ও পাসপোর্ট মাপের ফটো লাগবে। প্রত্যেকটি ডকুমেন্ট জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা কালো হতে হবে। এরপর যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন পত্র নির্ভুল ভাবে পূরণ করতে হবে।

আবেদন মূল্য: জেনারেলদের জন্য ৩০০ টাকা ওবিসি ও EWS দের জন্য ১৫০ টাকা, প্রতিবন্ধী, মহিলা ও তপশিলি হলে কোনো আবেদন মূল্য লাগবে না। আবেদন করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর ডাউনলোড করে নেবেন।

আবেদনের সময় সীমা: আবেদন করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন পত্র এডিট করা যাবে ১৮ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত।

আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি পড়ে নিন।

2 thoughts on “কৃষি দপ্তরে ১৩৯৩ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য বিরাট কাজের সুযোগ।”

Leave a Comment