এই মুহূর্তে বাংলার যুবসমাজ যে প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছে তার নাম যুবশক্তি ভরসা প্রকল্প। ডবল ইঞ্জিন সরকার বাংলায় ক্ষমতায় আসার আগে থেকেই বাংলার জনসাধারণকে যে সমস্ত প্রতিশ্রুতি গুলি দিয়েছিল সেগুলি ধীরে ধীরে পূরণ করার প্রক্রিয়া চলছে। প্রাক্তন সরকারের সূচনা করা বিভিন্ন প্রকল্প যেমন নতুন নামকরণ রূপে ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে, প্রকল্প গুলোর মাধ্যমে বাংলা জনসাধারণ আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। সব থেকে জনপ্রিয় প্রকল্প অন্নপূর্ণা যোজনার মাধ্যমে বাংলার মহিলারা মাসিক ৩০০০ টাকার আর্থিক সহায়তা পাচ্ছেন বিগত কয়েক মাস ধরে। ডবল সরকারের এর পরের সব থেকে বড় প্রকল্প চালু হওয়ার প্রক্রিয়া কার্যকর করা ব্যবস্থা সম্প্রতি জোরালো হয়েছে। যদিও প্রথমদিকে বলা হয়েছিল অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া চালু করা হবে তবে কিছু কারণবশত সেটি পিছিয়ে গিয়ে ডিসেম্বরে চালু হতে চলেছে যুবশক্তি ভরসা প্রকল্প। তবে এই প্রকল্প নিয়ে নতুন কিছু তথ্য বা ঘোষণা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কি সেই ঘোষণা সে সম্পর্কে আজকের এ প্রতিবেদনে জানানো হবে। আপনি যদি একজন বেকার যুবক হয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি পড়ে যুবশক্তি ভরসা প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
প্রাক্তন সরকারের বেকার যুবকদের জন্য যে প্রকল্প চালু করেছিল সেটি ছিল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের নাম পরিবর্তন হয়ে বর্তমান সরকারের দেওয়া যুব শক্তি ভরসা প্রকল্প নামে চালু হতে চলেছে। এই যুবশক্তি প্রকল্পের প্রধান লক্ষ্য হল রাজ্যের বেকার যুবকদের মনোবল বাড়ানো এবং সেই সাথে চাকরির সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা ও পড়াশোনার জন্য আর্থিক সহায়তা প্রদান যতদিন না পর্যন্ত তারা কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছেন। রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থান দেওয়া হলো বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তার জন্যই রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে শূন্য পদ পূরণের জন্য সরকারি পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়েছে। তবে যাদের কর্মসংস্থান হওয়া না পর্যন্ত বেকার যুবকদের সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী নতুন ঘোষণা: প্রাক্তন সরকারের সময় বেকার যুবকদের জন্য পনেরশো টাকা করে ভাতা প্রদান করা হতো। তবে ডবল ইঞ্জিন সরকার আশ্বাস দিয়েছিলেন বেকার যুবকদের মাসিক তিন হাজার টাকা করে দেওয়া হবে। তবে ডবল ইঞ্জিন সরকার বাংলায় ক্ষমতা আসার পর একের পর এক প্রকল্প যেমন অন্নপূর্ণা যোজনায় মাসিক ৩০০০ টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা ইত্যাদি অন্যান্য ভাতা অনেক অর্থ বরাদ্দ করার পর বর্তমানে কিছু অর্থের টান পড়েছে আর তার জন্য যুবশক্তি প্রকল্পে অনুদানের পরিমাণ সামান্য কমানো হয়েছে।
আরোও পড়ুণ: ভগিনী নিবেদিতা প্রকল্প ২০২৭, ছাত্রীদের জন্য ৫০ হাজার পাওয়ার সুযোগ! জানুন আবেদন প্রক্রিয়া।
যেখানে বলা হয়েছিল গ্রাজুয়েট এবং ডিপ্লোমা আইটিআই সরকারি জায়গা থেকে পড়াশোনা করলে সে সমস্ত বেকার যুবকদের জন্য মাসিক ৩০০০ টাকা প্রদান করা হবে। অন্যদিকে নন গ্রাজুয়েট প্রার্থীদের জন্য মাসিক ২ হাজার টাকা দেওয়া হবে। কিন্তু বর্তমানে বিভিন্ন প্রকল্প অর্থ বরাদ্দ করার পর কিছুটা টান পড়েছে রাজকোষে। আর তার জন্যই আগামী ১৫ মাস গ্রাজুয়েট এবং ডিপ্লোমা ও আইটিআই পড়ুয়াদের মাসিক ২০০০ টাকা করে দেওয়া হবে এবং নন গ্র্যাজুয়েটদের মাসিক পনেরশো টাকা করে দেওয়া হবে। তবে ১৫ মাস পরে এই অর্থ অনুদান বাড়ানো হবে যেমনটা কথা দিয়েছিল ডাবল ইঞ্জিন সরকার। এই নতুন তথ্যই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন।
আবেদন করা যাবে কবে থেকে এবং আবেদন করবেন কিভাবে?
এখনো পর্যন্ত যদিও স্পষ্ট কোন ডেট ডিক্লেয়ার করা হয়নি তবে জানা যাচ্ছে, আগামী ডিসেম্বরে শুরু থেকেই আবেদন করা যাবে এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের অনুদান পাওয়া শুরু হয়ে যাবে।
তবে যে সমস্ত বেকার যুবকরা প্রাক্তন সরকারের সময় যুবশক্তি প্রকল্পের সুবিধা পেতেন তাদের নতুন করে কোনো আবেদন করতে হবে না। শুধুমাত্র তাদের ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন হওয়ার পর তাদের নাম যুবশক্তি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু কিভাবে ভেরিফিকেশন করা হবে সে ব্যাপারে কোন স্পষ্ট উল্লেখ করা হয়নি। অন্যদিকে যারা যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতেন না তাদেরকে নতুন করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে কিনা তার জন্য নতুন পোর্টাল চালু হবে কিনা সে ব্যাপারে কোন তথ্য দেওয়া হয়নি। তবে অন্যান্য প্রকল্পের মতন আবেদনের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে সেখানেই যুবশক্তি প্রকল্পের আবেদন করা যাবে।
এ প্রকল্পের আবেদনের জন্য যে সমস্ত তথ্য লাগবে তার মধ্যে অন্যতম হলো
আধার কার্ড, ভোটার কার্ড পরিচয় পত্র প্রমাণ হিসেবে লাগবে। এছাড়া মাধ্যমিকের এডমিট কার্ড, এডুকেশন সার্টিফিকেট, পারিবারিক আয়ের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, বাসস্থান সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক।
আশা করা যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে যুবশক্তি ভরসা প্রকল্পের সুবিধা পেতে থাকবেন বাংলার বেকার যুবকগণ।
বিজেপি সরকারের যুবশক্তি বর্ষা প্রকল্প আশা করা যাচ্ছে ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করবে ঠিক যেমন ভাবে অন্নপূর্ণা যোজনা জনপ্রিয়তা লাভ করেছিল। এই অনুদান বেকার যুবকদের অনেকটাই আর্থিক ভরসার উৎসহয়ে উঠবে। সরকারি কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার যুবকদের এই মাসিক অনুদান অনেকটাই আর্থিক সহায়তা প্রদান করবে। যারা আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই ডিসেম্বরে আবেদন প্রক্রিয়া চালু হলে আবেদন করে ফেলবেন। তবে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে পরবর্তী ঘোষণার পরে।