আপনি যদি অনেকদিন ধরে একটি ভালো সরকারি চাকরির খোঁজ করছেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাজ্য পুলিশের বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে কিছু পরীক্ষার নিয়মে বদল ঘটেছে সেই সংক্রান্ত তথ্য জানাতে আজকের এই প্রতিবেদন।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট, এক্সারসাইজ গ্রুপের কনস্টেবল ও ফায়ার সার্ভিসের অপারেটর পদে প্রায় কুড়ি হাজার শূন্য পদের লোক নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রাজ্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হতে পারে ২০ নভেম্বর। এর আগে রাজ্য পুলিশের ৯০০০ শূন্য পদে কনস্টেবল নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছিল রাজ্য মন্ত্রীসভা। কিন্ত সংখ্যা বাড়িয়ে ১০৫৪৪ করা হয়েছে। এছাড়া এক্সাইজ দফতরে ৬০০০ শূন্য পদ পূরণ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে জানুয়ারি মাসে।
পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানাযাচ্ছে যে এই মাসের শেষের দিকেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। প্রথমে একটু লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তাতে উত্তীর্ণ হলে শারীরিক মাপঝোপ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট, এক্সারসাইজ গ্রুপের কনস্টেবল ও ফায়ার সার্ভিসের অপারেটর প্রত্যেকটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং মাঠ পরীক্ষার আমূল বদল হতে চলেছে। লিখিত পরীক্ষার শারীরিক দক্ষতা এবং মাঠ পরীক্ষা যেমন বদল হচ্ছে তেমন ইন্টারভিউ নাম্বার কমছে।
আরোও পড়ুণ: যুবশক্তি প্রকল্পের টাকা দুই শ্রেণীতে ভাগ করে দেওয়া হবে! কবে থেকে পাওয়া যাবে বেকারভাতা?
কি কি বদল হচ্ছে?
১) পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদে মাঠ পরীক্ষার সময় ছেলেদের বেলায় ১৬০০ মিটার দৌড়ের পরিবর্তে ৩২০০ মিটার দৌড় করানো হবে। সময় দেওয়া হবে ১৪ মিনিট।
২) মেয়েদের বেলায় ১৬০০ মিটার দৌড়াতে হবে সময় দেওয়া হবে ৮ মিনিট।
৩) ছেলেদের বেলায় লং জাম্প দিতে হবে ১২ ফুট এবং মেয়েদের বেলা লং জাম্প দিতে হবে ৮ ফুট।
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি মাস নাগাদ। তবে এখনো পর্যন্ত বিস্তারিত তথ্য আসেনি, নভেম্বর মাসের বিজ্ঞপ্তি বের হলে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে তখন অন্য প্রতিবেদনে এই পরীক্ষা সংক্রান্ত আরো তথ্য তুলে ধরা হবে।
তবে রাজ্য পুলিশ কনস্টেবলে যেহেতু শূন্য পদের সংখ্যা বাড়ানো হয়েছে তাই আর বেশি সংখ্যক চাকরি হতে চলেছে রাজ্যের ছেলেমেয়েদের। যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তারা এখন থেকে প্রস্তুতি নিন।
জানতে এই লিংকে ক্লিক করুন
1 thought on “রাজ্য পুলিশে ১০,৫৪৪ কনস্টেবল নিয়োগ, বদলে যাচ্ছে পরীক্ষার নিয়ম!”