বাংলায় ডবল ইঞ্জিন সরকার রাজ্যের বেকার যুবদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য যুবশক্তি ভরসা প্রকল্প চালু করতে চলেছে। বাংলায় বিধানসভা নির্বাচন হওয়ার আগেই বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই প্রতিশ্রুতি রাতে চলেছে বিজেপি সরকার। ডবল ইঞ্জিন সরকার বাংলায় আসার পর বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করে চলেছে। প্রাক্তন সরকারের সময় শুরু হওয়া বিভিন্ন প্রকল্প নতুন নামকরণ করে দ্বিগুণ হারে আর্থিক সহায়তা দিচ্ছে। যেমন ভাবে বাংলার মহিলারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসিক ৩০০০ টাকা পাচ্ছেন ঠিক সেইভাবেই বেকার যুবকদের জন্য বেকার ভাতা হিসাবে যুবশক্তি ভরসা প্রকল্প চালু হতে চলেছে। সম্প্রতি এই প্রকল্প নিয়ে বড় আপডেট ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী।
তিনি জানিয়েছেন, এই প্রকল্পের উপভোক্তাদের দুটি শ্রেণিতে ভাগ করে বেকারভাতা দেওয়া হবে। কিসের ভিত্তিতে এই শ্রেণীবিন্যাস করা হবে সেটা আলোচনা করা হল এই প্রতিবেদনে।
২০২৬-২০২৭ রাজ্য বাজেটের সময় যুব শক্তি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আগামী ২৩শে নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের প্রকল্পের অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। আর সেই দিন থেকে প্রকল্পের অফিসিয়াল আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্নাতক এবং স্নাতক উত্তীর্ণ নন এইরকম দুটি দুটি শ্রেণীতে ভাগ করা হবে যুবশক্তি প্রকল্পের উপভোক্তাদের। সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত পাঁচ বছর আর্থিক সাহায্য করা হবে এই প্রকল্পের মাধ্যমে।
আরোও পড়ুণ: Ration Card: কোন কোন তথ্য লুকোলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে! রেশন কার্ড বাতিল করার নিয়ম কি?
এই পরিস্থিতিতে শুভেন্দু জানান, স্নাতক ও স্নাতক নন, এই দুই শ্রেণিতে ভাগ করে যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে। পাঁচ বছর পর্যন্ত সরকারি চাকরি না পেলে এই অর্থ মূল্য দেওয়া হতে থাকবে। মূলত সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি পর্বের জন্য এই আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়া সরকারি চাকরি পরীক্ষার জন্য আবেদন মূল্য ফ্রি করে দেওয়া হবে ২০২৭ সাল থেকে। অর্থাৎ ২০২৭ সাল থেকে সরকারি পরীক্ষার আবেদনের জন্য কোনরকম আমাদের মূল্য লাগবে না বেকার চাকরিপ্রার্থীদের। এছাড়া সরকারি চাকরি পরীক্ষায় বসার জন্য বয়সের ঊর্ধ্বসীমা দু বছর বাড়ানো হয়েছে।
আবেদনের জন্য যোগ্যতা: যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদনের জন্য কিছু যোগ্যতা রয়েছে সে যোগ্যতা পূরণ করতে হবে বেকার যুবকদের।
১) বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
২) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) কোনরকম সরকারিভাবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে চলবে না।
৪) আবেদনকারীর পরিবারের কেউ আরকর প্রদান করলে এই সুবিধা পাবেন না। তাছাড়া পরিবারের কেউ যদি সরকারি পেনশন বা একই রকম ভাতা পান তাহলে এই সুবিধা পাবেন না।
এখন আগামী ২৩শে নভেম্বর এ প্রকল্প নিয়ে বড়সড়ো কোন আপডেট প্রকাশ পায় সেটাই দেখার বিষয়। সেদিন থেকে অনলাইন পোর্টাল চালু করা হবে বলে জানা যাচ্ছে, তাই এখন থেকে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলো হাতের সামনে রাখুন।
স্নাতক উত্তীর্ণ বেকার যুবকদের জন্য মাসিক ৩০০০ টাকা এবং স্নাতক নয় এমন বেকার যুবকদের জন্য মাসিক দেড় হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে যার মাধ্যমে বেকার যুবকদের মনোবল বাড়বে এবং তাদের আর্থিক সাহায্য পাওয়ার ফলে পড়াশোনার জন্য আর্থিক চাপ অনেকটাই কমবে।
Official website: LINK
1 thought on “যুবশক্তি প্রকল্পের টাকা দুই শ্রেণীতে ভাগ করে দেওয়া হবে! কবে থেকে পাওয়া যাবে বেকারভাতা?”