রেশন ব্যবস্থায় অযোগ্য উপভোক্তাদের ধরার জন্যই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আর তার জন্যই কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বেশ কিছু উপভোক্তা রেশন ব্যবস্থায় কারচুপি করছে। সরকারের নজরে রয়েছে এমন কিছু রেশন কার্ড যেগুলির বর্তমান উপভোক্তা জীবিত নেই। অর্থাৎ রেশন কার্ডের প্রকৃতযোগ্য উপভোক্তা মৃত হয়ে গিয়েছেন এমন রেশন কার্ড(Ration Card) গুলো পরিবারের মানুষেরা সেই রেশন কার্ড থেকে সুবিধা নিয়ে যাচ্ছেন। এছাড়াও আর্থিকভাবে সচ্ছল পরিবারের বিপিএল রেশন কার্ড রয়েছে এমনও তালিকা রয়েছে প্রচুর। আর তার জন্যই এই সমস্ত উপভোক্তাদের রেশন কার্ড চিহ্নিত করে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে।
এই ব্যবস্থা কার্যকর হলে একদিকে সরকারি সম্পদের অপচয় বন্ধ হবে অন্যদিকে যোগ্য উপভোগ করাই রেশনের সুবিধা পাবেন। রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে এমন পরিবার যাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ বা দারিদ্র সীমার নিচে রয়েছে এমন পরিবার গুলোর খাদ্যদ্রব্য দেওয়া হয় রেশনের মাধ্যমে বিনামূল্য। কিন্তু কিছু ধনী ব্যক্তি এই রেশনের সুবিধা নিচ্ছেন। এই অপব্যবহার বন্ধ হলে যোগ্য উপভোক্তারা করা আরও বেশি করে রেশন পাবেন।
শহর এবং গ্রামাঞ্চলের রেশন কার্ড(Ration Card) বাতিল হওয়ার মাপকাঠি কিছুটা পার্থক্য রয়েছে।
শহর অঞ্চলে পরিবারের আর্থিক সামর্থ্য এবং বাড়িতে যে সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনটি পাতার বেশি পাকা ঘর রয়েছে এমন বাড়ির রেশন কার্ড(Ration Card) যাচাইয়ের আওতায় রয়েছে। এখানে পরিবারের কাছে যদি মোটরবাইক চারচাকা গাড়ি থাকে তাদের রেশন কার্ড বাতিল করা হবে। এছাড়া বাড়িতে যদি এসি, ইন্টারনেট, কম্পিউটার, ল্যাপটপ, ফ্রিজ, ল্যান্ড লাইন, ওয়াশিং মেশিন থাকে তাহলেও খতিয়ে দেখা হবে রেশন কার্ড। শুধুমাত্র সম্পদ নয় কর দেওয়ার বিষয়টি নজরে রাখা হয়েছে। ইনকাম ট্যাক্স দেওয়া পরিবারগুলো রেশন কার্ড বাতিল করা হবে এছাড়া রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের Ration Card বাতিল করা হবে।
আরোও পড়ুণ: ঘরে বসেই জমির খাজনা দেওয়ার সুবিধা নিন, জেনে নিন বিস্তারিত!
গ্রাম অঞ্চলের রেশন কার্ড(Ration Card) বাতিল হবে যদি গ্রামে পরিবারগুলো কারো দুই চাকা, তিন চাকা, কিংবা চার চাকার যানবাহন থাকে। ফিশিং বোট থাকলে রেশন কার্ড বাতিল হতে পারে। ৫০০০০ টাকার বেশি কিষান ক্রেডিট কার্ড থাকলেও বাতিল হবে রেশন কার্ড। পরিবারে কোনো সদস্যের মাসিক আর ১৫ হাজার টাকায় বেশি হলে রেশন কার্ড বাতিল হবে। তিন বা তার বেশি পাকা ঘর থাকলেও বাতিল হবে। কৃষিকাজের যন্ত্রপাতি-সহ ২.৫ একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকলে এবং পাঁচ একর বা তার বেশি দুই বা তিন ফসলি জমি থাকলেও রেশন কার্ড বাতিল হবে।
মৃত ব্যক্তির Ration Card কিভাবে বাতিল করবেন?
পশ্চিমবঙ্গের মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করতে হলে অনলাইন অফলাইন দুটি পদ্ধতি রয়েছে।
Ration Card অনলাইন পদ্ধতি:
১) পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগইন করতে হবে।
২) সেখানে গিয়ে Form7 সিলেক্ট করে পরিবারের যে সদস্যের নাম বাদ দেওয়া হবে তার প্রয়োজনের তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন। মৃত ব্যক্তির নাম, রেশন কার্ড নাম্বার, মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্র রেশন কার্ডের কপি স্ক্যান করে আপলোড করুন।
৩) এরপর আবেদন সাবমিট করে রশিদ টি প্রিন্ট আউট করে সেভ করে রাখুন।
Ration Card অফলাইন পদ্ধতি:
১) আপনার নিকটবর্তী ফুড সাপ্লাই অফিস বা ব্লক খাদ্য দপ্তরে গিয়ে (ফর্ম ৭) সংগ্রহ করতে হবে। আবেদনপত্রে মৃত ব্যক্তির রেশন কার্ডের নম্বর, নাম এবং বাতিলের কারণ হিসেবে মৃত্যুর বিষয়টি স্পষ্ট লিখতে হবে। এরপর কিছু প্রয়োজনীয় নথি যেমন
মৃত ব্যক্তির মৃত্যুর শংসাপত্র এর কপি, মৃত ব্যক্তির মূল রেশন কার্ড, পরিবারের প্রধানের পরিচয়পত্রের কপি আধার কার্ড বা এপিক কার্ড অ্যাটাচ করতে হবে। এরপর সেগুলো জমা দিয়ে একটি একনলেজমেন্ট স্লিপ নিতে হবে। খাদ্য দপ্তরে আধিকারিকরা তথ্য যাচাই করে রেশন কার্ড(Ration Card) থেকে মৃত ব্যক্তির নাম বাতিল করবেন।
আপনার বাড়িতে যদি অযোগ্য উপভোক্তা থাকে বা কোন মৃত ব্যক্তি থাকে তারপরও রেশন কার্ড বাতিল না করে সেই সুযোগ নিয়ে যাচ্ছেন তাহলে এখনই রেশন কার্ড বাতিল করুন না হলে আপনি সমস্যায় পড়বেন।
1 thought on “Ration Card: কোন কোন তথ্য লুকোলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে! রেশন কার্ড বাতিল করার নিয়ম কি?”