Join Group Join Group

ঘরে বসেই জমির খাজনা দেওয়ার সুবিধা নিন, জেনে নিন বিস্তারিত!

জমি সংক্রান্ত ব্যাপার সমন্ধে ভালো করে না জেনে কোনো কিছু করা ঠিক নয়। এই প্রতিবেদনে আজ ঘরে বসে কিভাবে খাজনা দেওয়া যাবে, সেই সংক্রান্ত বিষয়ে জানানো হবে।

প্রথমেই জেনে নেওয়া যাক, খাজনা কি?

যে কোনো জমির মালিকদের প্রতি বছর সরকারকে ভূমি উন্নয়ন কর দিতে হয়, এই কর আগে খাজনা নামে পরিচিত ছিল। কিছুদিন আগেও এই কর পরিশোধ করতে ইউনিয়ন বা উপজেলা ভূমি অফিসে যাওয়া লাগতো। যার ফলে অনেকটা সময় লাগতো। এখন ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সিস্টেম চালু হয়েছে। যার মাধ্যমে আপনি ঘরে বসে খাজনা দেওয়ার সুবিধা পাবেন। 

বর্তমান সময়ে ভূমি মন্ত্রণালয়ের আধিকারিকরা ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমের মাধ্যমে জমির মালিক নিজে থেকেই ওয়েবসাইটে নিবন্ধন করে এই সেবা নিতে পারবেন। আপনার যদি অনলাইনে এই পরিষেবা নিতে না পারেন, তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে সাহায্য নিয়ে এই কাজটি করতে পারবেন।

ভূমি উন্নয়ন কর বা খাজনা দেওয়া বাধ্যতামূলক কেন?

জমির মালিকানা ও জমির শ্রেণী অনুযায়ী জমির মালিক কে সরকারকে যে বার্ষিক কর দিতে হয় সেটি হল খাজনা বা ভূম উন্নয়ন কর। এই কর পরিশোধ করার পর জমির মালিক একটি রশিদ পান। জমির নাম জারি কেনাবেচা সহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে এই রশিদ গুরুত্বপুর্ণ রশিদ হিসেবে ব্যবহূত হয়।

আরোও পড়ুণ: Scholarship: অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ! বছরে ১২০০০ টাকা বৃত্তির সুযোগ, অনলাইনে আবেদন করুন এই পদ্ধতিতে!

ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩ অনুযায়ী কৃষি জমি এবং বসবাসযোগ্য জন্য দুটি করের ধরন এবং শর্ত আলাদা। বসবাসযোগ্য জমির ক্ষেত্রে জমির ব্যবহার ও শ্রেণী অনুযায়ী কর নির্ধারণ করা হয়।

অনলাইনে খাজনা কেমন করে দেবেন?

ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে আপনার জমির হোল্ডিং নিবন্ধনের জন্য কয়েকটি কাগজপত্র থাকা দরকার।

সেগুলো হলো:

১) সচল মোবাইল নম্বর।

২) জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর।

৩) এনআইডি অনুযায়ী জন্মতারিখ।

৪) জমির দাখিলা অথবা খারিজ/নামজারি খতিয়ানের তথ্য।

৫) জমির মৌজা, খতিয়ান ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ।

অনলাইন পদ্ধতি: অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে হলে আপনাকে প্রথমে ভূমি উন্নয়ন করের সরকারি যে ওয়েবসাইট রয়েছে, https://banglarbhumi.gov.in/ অথবা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এইখানে যেতে হবে।

এরপর লগইন করতে হবে। যদি আগে নিবন্ধন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এরপর একটি সচল মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন শুরু করুন। মোবাইল নম্বরে আসা ওটিপি যাচাই করে নেওয়া হবে। যখন পাসওয়ার্ড সেট করবেন তখন ৮ অক্ষরের ব্যবহার করবেন।

এরকম মোবাইল নম্বর বা ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করুন তারপর প্রোফাইল তৈরি করুন। প্রোফাইলে নিজেই ব্যক্তিগত তথ্য তুলে ধরুন।

জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ঠিকানা সঠিকভাবে পূরণ করুন এছাড়া অন্যান্য তথ্য নির্দেশ অনুযায়ী পূরণ করুন। 

লগইন করার পর ড্যাশবোর্ডে বিভিন্ন ভূমিসেবার অপশন দেখতে পাওয়া যাবে সেখান থেকে আপনি Citizen Services সিলেক্ট করুন। এরপর তুমি উন্নয়ন কর ব্যবস্থা সিস্টেমের ড্যাশবোর্ড খুলে যাবে।

এরপর তুমি উন্নয়নকর ড্যাসবোর্ড থেকে Land Revenue (Treasury) Application অপশন ক্লিক করুন। তারপর নতুন খতিয়ান তথ্য প্রদান বলে যে অপশন থাকবে সেখানে ক্লিক করুন। এই অংশে আপনাকে জমির প্রয়োজনীয় তথ্য দিতে হবে যেমন: বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, মৌজা, খতিয়ান নম্বর ও জমির বিবরণ।  এরপর মালিকানার ধরন নির্বাচন করতে হবে। আপনি নিজের নামে জমি থাকলে নিজস্ব মালিকানার ধরন সিলেক্ট করবেন। ছাত্রধিকার সূত্রে পেয়ে গেলে জমির উত্তরাধিকার মালিকানার অপশন সিলেক্ট করবেন।

এবার খতিয়ান ও হোল্ডিং অনুমোদন করুন। খতিয়ানের তথ্য জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ভূমি দপ্তর সেটি যাচাই করবেন। যাচাই হবার পর অনুমোদিত হলে জমির তথ্য হোল্ডিং এ যুক্ত হয়ে যাবে। এরপর ড্যাশবোর্ড এর হোল্ডিং তালিকা থেকে নিজের নামে তথ্য দেখতে পাবেন।

খতিয়ানের তথ্য জমা হলেই আপনি খাজনা পরিশোধ করা সুযোগ পাবেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই অনুমো দিনের পর হোল্ডিং সক্রিয় হওয়ার পরই সেই সুযোগ পাবেন।

হোল্ডিং তালিকা থেকে আপনাদের জমিন হোল্ডিং নির্বাচন করে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। যেমন: জমির বিবরণ, হোল্ডিং নম্বর, আগের কর পরিশোধের তথ্য এবং মোট কর। কত বছরে খাজনা বাকি রয়েছে এবং কত টাকা পরিশোধ করতে হবে সেগুলো ভালো করে যাচাই করে নিন।

এরপর হোল্ডিং এর বিস্তারিত তথ্য থেকে অনলাইন পেমেন্ট অপশন সিলেক্ট করুন। তারপর পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। এরপর যেকোনো একটি প্রেমেন্ট মাধ্যম বেছে নিয়ে পেমেন্ট করুন।

পেমেন্ট সফল হলে সিস্টেমে ‘দাখিলা’ অপশনে যেতে হবে। দাখিলা ডাউনলোড করে সংরক্ষণ করে নিন। 

ভূমি উন্নয়ন কর পোর্টালের ক্যালকুলেটর অপশনের মাধ্যমে আপনার জমির খাজনার পরিমাণ জানতে পারবেন।

অনলাইনে খাজনা দিতে না পারলে কী করবেন?

যাদের এন্ড্রয়েড ফোন নেই বা কম্পিউটার নেই তারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে খাজনা দিতে পারবেন। সেখানে জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ ও খতিয়ান নম্বর ও অন্যান্য তথ্য নিয়ে যাবেন।

খাজনা দেওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে: 

  • জাতীয় পরিচয়পত্র ও খতিয়ানের তথ্য সঠিকভাবে দিতে হবে।
  • কোনো সময় ভুল মৌজা, খতিয়ান বা হোল্ডিং নির্বাচন করবেন না।
  • উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে মালিকানার ধরন সঠিকভাবে নির্বাচন করতে হবে।
  • পেমেন্টের আগে করের পরিমাণ ও বকেয়া হিসাব যাচাই করে নিন।
  • টাকা পরিশোধের পর দাখিলা তৈরি হয়েছে কি না, সেই ব্যাপারে নিশ্চিত হন এবং
  • দাখিলা ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করেছেন কিনা সেটাও একবার দেখে নিন।
  • অপরিচিত ব্যক্তি বা অননুমোদিত ওয়েবসাইটে কখনো জমির তথ্য ও টাকা দেবেন না।

আপনি যদি অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য একবার নাগরিক নিবন্ধন ও জমির হোল্ডিং অনুমোদন করিয়ে নিতে পারেন, তাহলে পরবর্তী সময়ে ঘরে বসেই অনলাইন মাধ্যমে অল্প সময়ে কর প্রদান করতে পারবেন।

1 thought on “ঘরে বসেই জমির খাজনা দেওয়ার সুবিধা নিন, জেনে নিন বিস্তারিত!”

Leave a Comment