Join Group Join Group

Scholarship: অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ! বছরে ১২০০০ টাকা বৃত্তির সুযোগ, অনলাইনে আবেদন করুন এই পদ্ধতিতে!

রাজ্যের যে সমস্ত পড়ুয়ারা অর্থের অভাবে উচ্চশিক্ষায় শিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য রাজ্য সরকারের তরফে কিছু জনপ্রিয় প্রকল্প গুলোর মধ্যে একটি অন্যতম স্কলারশিপের(Scholarship) মাধ্যমে মেধাবী ও দরিদ্র পরিবারের পড়ুয়ারা বছরে ১২০০০ টাকা পাওয়ার সুযোগ পাবে। আপনিও যদি এই সুযোগ নিতে ইচ্ছুক থাকেন তাহলে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

তৃণমূল সরকারের সময় যেমন বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ(Scholarship)  চালু হয়েছিল ঠিক তেমনি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার পর প্রথমবারের মতন বাংলায় ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় এসে প্রাক্তন সরকারের সময় চালু হওয়া প্রত্যেকটি প্রকল্প নতুন রূপে নতুন নামে চালু করা হয়। সেইসাথে বিভিন্ন স্কলারশিপ চালু করা হয় নতুন নামে। ঠিক তেমনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কলারশিপ এর মাধ্যমেও দেশের পড়ুয়ারা উপকৃত হয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে রাজ্য সরকারের কোন স্কলারশিপ(Scholarship)  নিয়ে আলোচনা করা হবে না। বরং কেন্দ্রীয় সরকারের একটি নতুন স্কলারশিপ যার নাম ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রতিবছর অনেক পড়ুয়া উপকৃত হচ্ছেন। প্রতিবছরের মতন এই বছরেও নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনলাইন আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গেছে। প্রথমে ছাত্রছাত্রীদের অনলাইনে পরীক্ষার জন্য আবেদন করতে হবে। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তবেই তাদের এই স্কলারশিপে নাম অন্তর্ভুক্ত করা হবে।

রাজ্যের যে সকল স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপের পরীক্ষার বসার জন্য এবং আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। প্রত্যেকটি স্কুলের মেয়েটাকে ছাত্রছাত্রীদের যোগ্য হিসেবে আবেদন করার জন্য বলা হচ্ছে।

এই Scholarship এ আবেদন জানাতে যোগ্যতা কি থাকতে হবে?

১) ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপে আবেদন করতে হলে পড়ুয়াকে অষ্টম শ্রেণীতে পড়তে হবে।

২) সপ্তম শ্রেণীতে কমপক্ষে ৫৫% নাম্বার নিয়ে পাস করতে হবে। তবে বিশেষভাবে সক্ষম এবং SC ও ST ক্যাটাগরির ছাত্র ছাত্রীরা নম্বরের ক্ষেত্রে ছাড় পাবেন। 

৩) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে হতে হবে।

৪) আবেদনকারীর নিজস্ব আধার কার্ড, ব্যাংক একাউন্ট থাকতে হবে। ব্যাংক একাউন্টের সাথে আধার লিংক ও মোবাইল নম্বর থাকতে হবে।

৫) এই Scholarship এ আবেদন জানালে সর্বভারতীয় একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই স্কলারশিপে নাম অন্তর্ভুক্ত দেওয়া হবে।

আরোও পড়ুণ: Post office: পোস্ট অফিসে একজন ব্যক্তির কটা সেভিংস একাউন্ট খোলার নিয়ম রয়েছে? জেনে নিন বিস্তারিত!

Scholarship এ কত টাকা বৃত্তি দেওয়া হবে?

১২০০০ টাকা পর্যন্ত বছরে স্কলারশিপ দেওয়া হবে। একবার স্কলারশিপ পেয়ে গেলে ৪ বছর পর্যন্ত এই স্কলারশিপের (Scholarship) সুবিধা পাওয়া যাবে। এ সুবিধা পাওয়া যায়। অর্থাৎ অষ্টম শ্রেণীতে এই স্কলারশিপের সুবিধা পেলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই স্কলারশিপের সুবিধা মিলবে।

এই Scholarship এ কি কি সুবিধা পাবে?

এই স্কলারশিপের মাধ্যমে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশোনায় সাহায্য পাবে। উচ্চশিক্ষা গ্রহণের পথ প্রশস্ত হবে। পড়াশোনার আর্থিক চাপ কমবে। রাজ্যের শিক্ষিতদের হার বাড়বে। স্কুলে পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি পাবে।

Scholarship এ আবেদন করবেন কি করে?

এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলেছিল ১৬ই সেপ্টেম্বর ২০২৬। যারা আবেদন করেছিলেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ই ডিসেম্বর। যারা এই বছর আবেদন জানাতে পারেননি পরের বছরের জন্য অপেক্ষা করুন।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে একটি আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, সেটি ভবিষ্যতের জন্য সংগ্রহ করতে হবে।

আবেদন করার আগে পাসপোর্ট সাইজের ফটো, ছাত্র-ছাত্রীদের বাংলার শিক্ষা স্টুডেন্ট আইডি, ব্যাংক পাসবুক, সপ্তম শ্রেণীর মার্কশিট,পারিবারিক আয়ের সার্টিফিকেট, প্রতিবন্ধী বা SC/ST ক্যাটাগরির সার্টিফিকেট, আধার কার্ড দরকার। 

অনলাইনে আবেদন করার পরে আবেদন পত্রটি নিজের স্কুলে হেডমাস্টারের সিগনেচার সহ সেটি আবার পুনরায় পোর্টালে গিয়ে আপলোড করে ফাইনাল ভাবে সাবমিট করতে হবে।

1 thought on “Scholarship: অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ সুযোগ! বছরে ১২০০০ টাকা বৃত্তির সুযোগ, অনলাইনে আবেদন করুন এই পদ্ধতিতে!”

Leave a Comment