আপনি যদি রেলের কর্মী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে কারণ উত্তর রেলের তরফ থেকে ন্যূনতম মাধ্যমিক পাশে বিপুল শূন্যপদ পূরণের জন্য নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদ: ৪৬৫১ অ্যাপ্রিন্টিস ।
নিয়োগ সংস্থা: উত্তর রেল।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাস করতে হবে এবং তার পাশাপাশি এনসিভিটি থেকে আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট থাকলে সংশ্লিষ্ট ট্রেডে আবেদন করার সুযোগ পাবেন। সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট না থাকলে আবেদন করতে পারবেন না।
বয়স সীমা: আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৫ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৪ বছর। তপশিলিরা ৫ বছর, ওবিসি ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সময় কর্মীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত বয়সের ছাড় পাবেন।
বেতন স্কেল: ১৯৬১ সালের অ্যাপ্রিন্টিস আইন এবং ১৯৬২ সালের অ্যাপ্রিন্টিস আইন নিয়ম অনুযায়ী ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিংয়ের সময় ট্রেনিং স্টাইপেন্ড প্রদান করা হবে। কোনো হোস্টেল দেওয়া হবে না। ট্রেনিং শেষে চাকরি পাওয়ার কোন বাধ্যবাধকতা নেই।
আরোও পড়ুণ: কৃষি দপ্তরে ১৩৯৩ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ! গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য বিরাট কাজের সুযোগ।
নির্বাচন প্রক্রিয়া: মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্সের পাস সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্ট দেখে প্রার্থী বাছাই করে ডাকা হবে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য। কোন লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবেনা। মোট শূন্য পদের ১.৫ গুণ প্রার্থীকে ডাকা হবে। উচ্চ শিক্ষিত হলে আলাদা কোন সুযোগ সুবিধা পাবে না। মেধা তালিকা বের হবে ফেব্রুয়ারি মাসে।
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে তার জন্য www.rrcnr.org এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে। প্রথমে পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার এবং লেফট থাম্ব ইম্প্রেশন জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে। এরপর অন্যান্য নথিপত্র স্ক্যান করে আপলোড করবেন। তারপর ব্যক্তিগত তথ্য পূরণ করবেন নির্ভুলভাবে।
আবেদন মূল্য: আবেদন মূল্য লাগবে ১০০ টাকা। তপশিলি প্রতিবন্ধী এবং মহিলাদের কোনরকম আবেদন মূল্য লাগবে না। আমাদের মূল্য জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটর application আইডি নম্বর ডাউনলোড করে রাখবেন। আবেদনমূল্য জমা দিবেন। টাকা জমা দেবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং এর মাধ্যমে।
আবেদনের সময়সীমা: আবেদন করবেন অনলাইনে ১১ ডিসেম্বরের মধ্যে।
যে সমস্ত আইটিআই পাস করা প্রার্থীরা উত্তর রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করে ফেলুন উপরে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে। আরো কিছু জানার জন্য বিজ্ঞপ্তি ফলো করা ওয়েবসাইট থেকে।