Join Group Join Group

৯০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য।

পশ্চিমবঙ্গ পাব্লিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ২০২৪ সালের জন্য যে ক্লার্ক শিপে পরীক্ষার জন্য ৯০০০ শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী দরখাস্ত জমা পড়েছে সাড়ে ৮ লাখ। অর্থাৎ ৯ হাজার শূন্যপদের জন্য সাড়ে ৮ লাখ দরখাস্ত জমা পড়েছে। অর্থাৎ একটি শূন্যপদের জন্য সাড়ে চারশো জন আবেদন করেছে। আপনি যদি রাজ্য সরকারি একটি ভালো চাকরির জন্য এতদিন ধরে অপেক্ষা করে থাকেন তার জন্য এই প্রতিবেদনটি গুরুত্বপুর্ণ হতে চলেছে।

নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

শুন্যপদ: মোট শূন্যপদ হলো ৯০০০।

পদের নাম: লোয়ার ডিভিশন এসিস্ট্যান্ট ও ক্লার্ক ।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমমানের কোনো পরীক্ষা পাশ করতে হবে, সেইসাথে কম্পিউটার এর বিশেষ জ্ঞান থাকতে হবে। ইংরেজিতে মিনিটে  ২০টি শব্দ তোলার ও বাংলায় মিনিটে ১০টি শব্দ তোলার গতি থাকতে হবে।

ভাষাগত জ্ঞান: প্রার্থীর বাংলা ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে।

বয়স সীমা: আবেদনের জন্য ন্যূনতম বয়স ১৮ ও সর্বোচ্চ বয়স ৪৫ বছর। সরকারি নিয়ম অনুযায়ী, তপসিলি ৫ বছর, ওবিসি ৩ বছর ও প্রতিবন্ধীরা ৪৫ বছর পর্যন্ত ছাড় পাবেন।

আরোও পড়ুন: আর দিতে হবে না ব্যাংকে গিয়ে লাইন, বাড়িতে বসেই পেয়ে যান লাইফ সার্টিফিকেট! জেনে নিন বিস্তারিত।

আবেদন মূল্য: জেনারেল ও ওবিসি ক্যাটাগরি জন্য ১১০ টাকা ও বাকিদের কোনো আবেদন মূল্য লাগবে না।

নির্বাচন প্রক্রিয়া: প্রথমে পার্ট ওয়ান লিখিত পরীক্ষা হবে। এটি একটি স্কিনিং টেস্ট। মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা হবে। এই লিখিত পরীক্ষায় পাস করলে খুব কম সংখ্যক প্রার্থীকে পার্ট টু পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর পার্ট টু উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট এর জন্য ডাকা হবে। টাইপিং দক্ষতা যাচাই করা হবে। এই পরীক্ষায় ও যারা উত্তীর্ণ হবে তাদের নিয়ে চূড়ান্ত লিস্ট তৈরি করা হবে।

বেতন: ২২৭০ থেকে ৫৮৫০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য https://psc.wb.gov.in/ এই ওয়েবসাইটে যেতে হবে। রেজিস্ট্রেশন করে আবেদন পত্র নির্ভুল ভাবে পূরণ করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। এরপর আবেদন মূল্য জমা দিয়ে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর ডাউনলোড করে নেবেন।

প্রার্থী বাছাই এর পার্ট ওয়ান পরীক্ষা ডিসেম্বরে হওয়ার কথা থাকলেও এত সংখ্যক প্রার্থীর জন্য নেওয়া সম্ভব হবেনা। তাই একমাস পিছিয়ে জানুয়ারি ২০২৭ নেওয়া হবে।

অন্যদিকে ২০২৩ সালের ক্লার্ক শিপ পার্ট 2 পরীক্ষার রেজাল্ট বেরোবে খুব শীঘ্রই। এরপর টাইপিং টেস্ট নেওয়ার পর আগামী ৪মে মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আপনি যদি একটি ভালো সরকারি চাকরি খোঁজ করে থাকেন তাহলে এই ক্লার্কশিপ এর চাকরি আপনার জন্য সুবর্ণ সুযোগ এনে দিতে পারে। এখন থেকেই প্রস্তুতি নিন। বিজেপি সরকার আসার পরেই বাংলায় বিভিন্ন প্রকল্পের সূচনার পাশাপাশি বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই অনুযায়ী বিপুল শূন্য পদ পূরণের লক্ষ্যে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। ৯০০০ শূন্যপদ পূরণের জন্য যে ক্লার্কশীপ নিয়োগ করা হবে তার জন্য আবেদন করার ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিয়ে আবেদন করে ফেলুন।

1 thought on “৯০০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি ও অন্যান্য তথ্য।”

Leave a Comment