Join Group Join Group

আর দিতে হবে না ব্যাংকে গিয়ে লাইন, বাড়িতে বসেই পেয়ে যান লাইফ সার্টিফিকেট! জেনে নিন বিস্তারিত।

নভেম্বর ডিসেম্বর মাস এলে পেনশন ভোগীদের মাথায় চিন্তা থাকে লাইফ সার্টিফিকেট জমা করা নিয়ে। যেকোনো পেনশন পেতে হলে বিশেষ করে সরকারি পেনশন ভোগীদের নির্দিষ্ট সময় অন্তর লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। কিন্তু এতদিন পর্যন্ত এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পোস্ট অফিস বা ব্যাংকের লাইনে দাঁড়াতে হতো। বয়স্ক ব্যক্তি বা অসুস্থ ব্যক্তিদের পক্ষে লাইনে দাঁড়ানো ছিল সমস্যা দায়ক। তবে এই সমস্যা সমাধান হতে চলেছে। এখন থেকে আর দাঁড়াতে হবে না লাইনে। রোদ জল ঝরে বৃষ্টিতে যেতে হবে না, বাড়ির বাইরে। বাড়িতে বসে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধা থাকছে। ডিজিটাল পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধ আনা হয়েছে যার জন্য উপকৃত হবেন পেনশন ভোগীরা।

লাইফ সার্টিফিকেট বলতে কী বোঝায়?

লাইফ সার্টিফিকেট কথাটির কোন অর্থ হলো জীবনের প্রমান পত্র। অর্থাৎ আপনি জীবিত রয়েছেন তার প্রমাণপত্র। এই সার্টিফিকেটের মাধ্যমে কনফার্ম করা হয় পেনশন ভোগী বেঁচে রয়েছেন। একজন জীবিত পেনশন ভোগীর পেনশন যাতে মাঝপথে বন্ধ না হয়ে যায় তার জন্য এই সার্টিফিকেট জমা করতে হয় প্রত্যেক বছরের একটি নির্দিষ্ট সময়ে।

বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে আপনি বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। আধার ভিত্তিক বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করে ফেস অথেনটিকেশনের মাধ্যমে  পেনশনভোগীর পরিচয় যাচাই করা হয়। এর মাধ্যমেই ডিজিটাল সার্টিফিকেট জমা করা হয়।

ডিজিটাল সার্টিফিকেট জমা করতে কোন কোন ডকুমেন্ট লাগবে?

কাজটি করার আগে যে সমস্ত ডকুমেন্ট হাতের কাছে রাখবেন সেগুলো হলো:

১) পেনশনভোগীর আধার নম্বর।

২) আধারের সঙ্গে যুক্ত মোবাইল থাকতে হবে।

৩) পেনশন পেমেন্ট অর্ডার বা PPO নম্বর।

৪) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।

৫) পেনশনের ধরন।

৬) স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ।

আরোও পড়ুন: আপনার জমির মালিকানা বুঝতে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন সেগুলো কি কি? কোন ডকুমেন্ট কি কাজে লাগবে, জানুন বিস্তারিত।

ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি:

কয়েকটি ধাপে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেগুলো নিম্নে বর্ণনা করা।

১) প্রথমে Google Play Store বা অ্যাপ স্টোর থেকে ২টি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

২) ডিজিটাল লাইফ সার্টিফিকেটএবং Aadhaar Face RD অ্যাপ ওপেন করতে হবে।

৩) Jeevan Pramaan অ্যাপ খুলে প্রথমে আধার নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইনপুট করুন।

৪) এরপরে স্ক্যান করে Aadhaar Face RD অ্যাপ খুলুন। পেনশন উপভোক্তার মুখের ছবি তুলতে হবে। এরপর পেনশন সমস্ত তথ্য ইনপুট করতে হবে। আধার নাম্বার মোবাইল নাম্বার টাওয়ার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে। কি ধরনের পেনশন সেই তথ্য দিতে হবে, কারা পেনশন দিচ্ছে সেই তথ্য দিতে হবে। পেনশনের নথিতে যে নাম রয়েছে সেই নাম দেবেন। পেনশন পেমেন্ট অর্ডার নম্বর এবং ব্যাংক একাউন্ট নাম্বার দেবেন।

পরবর্তী ধাপে Pramaan ID তৈরি করতে হবে।

সব তথ্য পূরণ করার পরে একবার যাচাই করে নেবেন তারপর Submit অপশনে ক্লিক করতে হবে। এরপর Aadhaar Face RD অ্যাপের মাধ্যমে পেনশন প্রাপকের ফেস স্ক্যান করতে হবে। এরপর ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হবে। ওই সার্টিফিকেটে একটি Pramaan ID থাকবে। সেটি যত্ন করে রেখে দিতে হবে। প্রয়োজনে Pramaan ID-টির স্ক্রিনশট নিয়ে বা লিখে নিরাপদ জায়গায় সংরক্ষণ করে রাখুন।

ডিজিটাল সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন?

১) প্রথমে jeevanpramaan.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর Download Life Certificate অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর যে উইন্ডো খুলবে সেখানে Pramaan ID এবং Captcha লিখতে হবে। আপনার লিংক করা মোবাইল নাম্বারে OTP আসবে। ওটিপি ইনপুট করলেই ডাউনলোড অপশন এ ক্লিক করলে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।

আপনি যদি লাইনে দাঁড়াবার ঝক্কি এড়াতে চান, তাহলে বাড়িতে বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করুন। অনেক সময় অসুস্থতার কারণে লাইনে দাঁড়িয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া হয় না, ফলে মাঝপথে পেনশন আটকে যায়। তাই আপনার পেনশন যাতে মাঝপথে বন্ধ হওয়া আটকাতে বাড়িতে বসেই ডিজিটাল সার্টিফিকেট জমা করুন।

Leave a Comment