Join Group Join Group

আপনার জমির মালিকানা বুঝতে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন সেগুলো কি কি? কোন ডকুমেন্ট কি কাজে লাগবে, জানুন বিস্তারিত।

জমি কেনা বেচা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। জমি কেনা বা বেচা করার সময় কিংবা উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা আপনি যখন পারবেন তখন বিভিন্ন ডকুমেন্ট এক নজরে দেখে তার পার্থক্য করতে হবে কি করে সেটি বুঝবেন কি করে? জমির বিভিন্ন ডকুমেন্ট এর মধ্যে রয়েছে দলিল, খতিয়ান, পর্চা ও নামজারিক। এই সবগুলি কাগজ কি একই রকম অনেকেই মনে করেন। কিন্তু তা নয়, এক একটি কাগজের কাজ একেক। আর তার জন্য কোন কাগজটি কোন কাজের জন্য প্রয়োজন সেটা না জানলে অনেক বড় বিপদ হতে পারে। আজকেই প্রতিবেদনে সেই সম্পর্কে আলোচনা করা হবে।

বাড়ি সংক্রান্ত প্রত্যেকটি ডকুমেন্টের কাজ আলাদা এবং গুরুত্ব আলাদা। কোন ডকুমেন্টে রয়েছে জমির মালিকানা হস্তান্তরের প্রমাণপত্র, কোন ডকুমেন্ট সরকারি রেকর্ডে জমির বিবরণ লেখা রয়েছে। আবার কোন কাগজ ভূমি রাজস্ব ব্যবস্থাপনায় মালিকের নাম হালনাগাদ নামা লেখা থাকে।

তার জন্য জমি কেনার আগে কিংবা কোন জমি বিক্রি করার সময় কাগজপত্র যাচাই করতে হলে এসব ডকুমেন্টের কোনটির কি কাজ অর্থাৎ নথিপত্রের পার্থক্য জানতে হবে। এর পাশাপাশি মৌজা, জেএল নম্বর, দাগ নম্বর, ডিসিআর ও খাজনার মতো শব্দগুলোর অর্থও জানতে হবে।

আজকের এই প্রতিবেদন আপনাকে জমি সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্ট সম্পর্কে ভালোভাবে জানতে সাহায্য করবে।

১) দলিল কিসের জন্য প্রয়োজন হয়?

আপনার জমি বাড়ি বা ফ্লাটের মালিকানা হস্তান্তরের অন্যতম গুরুত্বপূর্ণ আইনত ডকুমেন্ট  হলো দলিল। জমি বিক্রি করা বা দান করা বা অন্য কোন ভাবে অসন্তোদের সময় দলিলটি আপনার সংশ্লিষ্ট সম্পত্তির মালিকানা নির্ধারণ করে। জমির দলিলে বিক্রেতা ও ক্রেতার নাম, ঠিকানা, ছবি, স্বাক্ষর, আঙ্গুলের ছাপ ও জাতীয় পরিচয় পত্রের যে নম্বর থাকে সেগুলো উল্লেখ থাকে।

একটি জমির দলিলে সাধারণত বিক্রেতা ও ক্রেতার নাম, ঠিকানা, ছবি, স্বাক্ষর, আঙুলের ছাপ, জমির অবস্থান, জেলা, দলিল নম্বর, নিবন্ধনের তারিখ, সাব-রেজিস্ট্রি অফিসের নাম এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্যও উল্লেখিত থাকে। তবে শুধুমাত্র দলিল থাকলেই আপনার জমির মালিকানা নির্ধারণ হয় না। দলিলের সত্যতা যাচাই করা দরকার। বিক্রেটার মালিকানা, জমির পূর্ববর্তী হস্তান্তরের ইতিহাস ইত্যাদি জানা দরকার।

২) খতিয়ান কী?

জরিপের মাধ্যমে কোনো মৌজার জমির মালিক, দখল, জমির শ্রেণি, পরিমাণ ও দাগ নম্বরসহ বিভিন্ন তথ্য যে সরকারি রেকর্ডে সংরক্ষণ করা হয়ে থাকে হয়, তাকে খতিয়ান বলে।খতিয়ানী উল্লেখ থাকে জমির মালিক বা দখলদারের নাম, পিতার নাম, দাগ নম্বর, জমির পরিমাণ ও অন্যান্য তথ্য।

জমির পরিচয়, রেকর্ড ও মালিকানাসংক্রান্ত তথ্য  যাচাই করার জন্য খতিয়ান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরোও পড়ুণ: রেলে ১৯১ ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট নিয়োগ! জেনে নিন আবেদনের শেষ সময়সীমা ও আবেদন সংক্রান্ত তথ্য।

৩) পর্চা কী?

খতিয়ানের অনুলিপিকে বলা হয় পর্চা। এছাড়া জরিপ চলাকালে খসড়া খতিয়ানের জমির মালিককে যে অনুলিপি দেওয়া হয়, তাকেও পর্চা বলে। জমির মালিকানা, দাগ নম্বর, জমির পরিমাণ ও অন্যান্য তথ্য যাচাই করতে পর্চার প্রয়োজন হয়। তবে পর্চা সংগ্রহের সময় খসড়া, অনলাইন কপি নাকি সার্টিফায়েড কপি, সেটা বুঝে নেওয়া উচিত।

৪) নামজারি বা খারিজ কী?

জমির মালিকানা হস্তান্তর, উত্তরাধিকার, দান বা অন্য কোনো আইনগত কারণ বশত মালিক যদি পরিবর্তন হয়, তাহলে সরকারি ভূমি রাজস্ব রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়। সেই প্রক্রিয়াকে নামজারি বা মিউটেশন বলা হয়।

নামজারির মাধ্যমে নতুন মালিকের নামে আলাদা করে খতিয়ান খোলা হয়। তারফলে নতুন মালিক নিজের নামে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করার সুযোগ পায়।

৫) মৌজা: ভূমি জরিপ ও ব্যবস্থাপনা নির্দিষ্ট ভৌগোলিক একক হলো মৌজা। একটি মৌজার মধ্যে একাধিক গ্রাম বা পাড়া অন্তর্ভুক্ত থাকতে পারে।

৬) জেএল নম্বর: জেএল-এর পূর্ণরূপ জুরিসডিকশন লিস্ট। কোনো উপজেলা বা থানার অধীন মৌজাগুলোকে পৃথকভাবে শনাক্ত করার জন্য যে ক্রমিক নম্বর দেওয়া হয়, তাকে জেএল নম্বর বলা হয়।

৭) দাগ নম্বর: মৌজা নকশায় জমির প্রতিটি প্লট বা খণ্ডকে আলাদাভাবে শনাক্ত করার জন্য যে নম্বর দেওয়া হয়, তাকে দাগ নম্বর বলে। জমির অবস্থান, সীমানা ও পরিমাণ শনাক্ত করতে এটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

৮) ডিসিআর: ডিসিআরের পূর্ণরূপ ডুপ্লিকেট কার্বন রিসিট। ভূমি উন্নয়ন কর বা খাজনা ছাড়া অন্যান্য সরকারি ফি ও পাওনা আদায়ের বিপরীতে যে রসিদ দেওয়া হয়, তাকে ডিসিআর বলে।

৯) খাজনা: জমির ওপর সরকারের নির্ধারিত বার্ষিক ভূমি উন্নয়ন করকে সাধারণভাবে খাজনা বলা হয়। জমির মালিককে নিয়মিত এই কর পরিশোধ করতে হয়।

১০) খাজনা রসিদ বা দাখিলা: ভূমি উন্নয়ন কর পরিশোধের পর যে রশিদ জমির মালিককে দেওয়া হয় তাকে দাখিলা বা খাজনা রসিদ বলা হয়। জমির কর পরিশোধের প্রমাণ হিসেবে এই ডকুমেন্ট খুব গুরুত্বপূর্ণ।

১১) নকশা বা ম্যাপ: সরেজমিনে ভূমি জরিপের মাধ্যমে প্রতিটি মৌজার জমির অবস্থান, সীমানা, দাগ নম্বর ও শ্রেণি চিহ্নিত করে একটি মানচিত্র তৈরি করা হয়, তাকে মৌজা নকশা বলা হয়। জমির অবস্থান ও সীমানা শনাক্ত করতে নকশা করা হয়।

কোন কাগজটি কখন প্রয়োজন হবে?

  • দলিল: জমি কেনা, বিক্রি, দান বা অন্যভাবে হস্তান্তরের ক্ষেত্রে দলিল লাগে।
  • খতিয়ান: সরকারি রেকর্ডে জমির মালিক বা দখলদারের নাম, দাগ ও জমির পরিমাণ যাচাইয়ে এই নথি ব্যবহার করা হয়।
  • পর্চা: খতিয়ানের অনুলিপি সংগ্রহ এবং জমির রেকর্ডের তথ্য যাচাইয়ে এটি ব্যবহার করা হয়।
  • নামজারি: মালিকানা পরিবর্তনের পর সরকারি ভূমি রাজস্ব রেকর্ড হালনাগাদে।
  • মৌজা: জমির ভৌগোলিক অবস্থান শনাক্ত করতে এটি ব্যবহার করা হয়।
  • জেএল নম্বর: সংশ্লিষ্ট মৌজা শনাক্ত করতে ব্যবহৃত হয়।
  • দাগ নম্বর: নকশায় জমির নির্দিষ্ট অবস্থান ও সীমানা খুঁজে পেতে এটি লাগে।
  • ডিসিআর: সরকারি নির্ধারিত ফি ও অন্যান্য পাওনা পরিশোধের প্রমাণ হিসেবে এর ব্যবহার আছে।
  • দাখিলা: ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণ হিসেবে এটি কাজে লাগে।
  • মৌজা নকশা: জমির অবস্থান, সীমানা ও দাগ শনাক্ত করতে এটি কাজে লাগে।

অতএব দলিল, খতিয়ান, পর্চা ও নামজারি সব নথি এক নয়। কোনো একটি ডকুমেন্ট আপনার  জমির মালিকানাসংক্রান্ত সকল প্রমাণ করবে না। তাই কোন ডকুমেন্ট কোন কাজে লাগে সেটা আগে ভালো করে দেখে নিয়ে তারপর জমা করবেন। এছাড়া প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সবকটি ডকুমেন্ট ভালো করে মিলিয়ে নেওয়া জরুরী। কখনো কোন ডকুমেন্ট না থাকলে জমি, বাড়ি বা ফ্ল্যাট কেনাবেচা করা ঠিক নয় আপনি যে কোন সমস্যায় পড়তে পারেন।

1 thought on “আপনার জমির মালিকানা বুঝতে যে ডকুমেন্ট গুলো প্রয়োজন সেগুলো কি কি? কোন ডকুমেন্ট কি কাজে লাগবে, জানুন বিস্তারিত।”

Leave a Comment