আপনি কি অনেকদিন ধরে রেলের নিয়োগের জন্য অপেক্ষা করছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন এবং জোনে বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা: মোট শূন্য পদ ১৯১টি।
নিয়োগ সংস্থা: ভারতীয় রেল।
পদের নাম: বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যেমন:
সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ল্যাব এসিস্ট্যান্ট, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর হিন্দি ভাষায় জন্য, স্টাফ এন্ড ওয়ালফেয়ার ইন্সপেক্টর, পাবলিক প্রসিকিউটর, সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এছাড়া আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে।
কোন কোন শিক্ষাগত যোগ্যতায় কোন কোন পদে নিয়োগ হবে?
১) চিফ ল অ্যাসিস্ট্যান্ট:
শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত প্রার্থীরা ল ডিগ্রি নিয়ে পাশ করেছে এবং কোন বারে ৩ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন করতে পারবেন।
বয়স সীমা: নূন্যতম বয়স ১৮ এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
দৃষ্টিশক্তি হতে হবে C1।
বেতন: মাসিক বেতন দেওয়া হবে ৪৪,৯০০টাকা।
বিভিন্ন ডিভিশন শূন্যপদ রয়েছে। আপনি যে ডিভিশনের জন্য আবেদন করবেন সেইখানে আবেদন করবেন।
আরোও পড়ুণ: দিল্লি সরকারের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে ১২৬০ জন নিয়োগ, জানুন বিস্তারিত।
২) পাবলিক প্রসিকিউটর:
শিক্ষাগত যোগ্যতা: আইনের ডিগ্রী কোর্স পাস করে পাঁচ বছরের ওকালতি বলে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা: বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে।
দৃষ্টিশক্তি হতে হবে C1
বেতন: মাসিক মূল বেতন হবে ৪০,৯০০ টাকা।
৩) সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখার গ্র্যাজুয়েটরা জার্নালিজম, মাস কমুনিকেশন ও এডভাইটাইজিং বিষয় নিয়ে ডিপ্লোমা কোর্স পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয় নিয়ে দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: বয়স হতে হলে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
দৃষ্টিশক্তি হতে হবে C1
বেতন: মূল বেতন ৩৫,৪০০ টাকা।
৪) জুনিয়র ট্রান্সলেটর: হিন্দি বা ইংরেজি নিয়ে মাস্টার ডিগ্রী পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়া হিন্দি থেকে ইংরেজি ট্রান্সলেটরের ডিপ্লোমা কোর্স পাস করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই বছরের।
বয়স সীমা: আবেদনের বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
দৃষ্টিশক্তি হতে হবে C2
বেতন: মূল বেতন ৩৫,৪০০ টাকা।
৫) স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর:
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো শাখার গ্র্যাজুয়েটরা লেবার, সোশ্যাল ওয়েলফেয়ার, লেবার ল ডিপ্লোমা কোর্স পাস করতে হবে। সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
বেতন: মূল বেতন ৩৫,৪০০ টাকা।
দৃষ্টিশক্তি হতে হবে C1
৬) সায়েন্টিফিক এসিস্ট্যান্ট গ্রেড ওয়ান:-
শিক্ষাগত যোগ্যতা: ৫০ শতাংশ নম্বর সাইকোলজি নিয়ে ডিগ্রী কোর্স পাস করতে হবে এবং সাইকোলজিকাল এডমিনিস্ট্রেশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এক বছরে।
বয়স সীমা: বয়স হতে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
দৃষ্টিশক্তি হতে হবে B1
বেতন: মূল বেতন ৩৫,৪০০ টাকা।
৭) ল্যাব এসিস্ট্যান্ট:
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে সাইন্স বিভাগের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।
বেতন: মূল বেতন ১৯৯০০ টাকা।
দৃষ্টিশক্তি হতে হবে B1
বয়স সীমা: আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
উপরের সবকটি পদের বেলায় সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি ৩ বছর, তপসিলি ৫ বছর, ডিভোর্স হলে পুনর্বার বিবাহ না করলে জেনারেল ৩৫ বছর, ওবিসি ৩৮, তাপসিলি হলে ৪০ বছর এবং প্রাক্তন সমর কর্মীরা নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া: –
আবেদানের শেষ সময়সীমা: আবেদন করা যাবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের জন্য আপনি যে রেলের ডিভিশনে আবেদন করবেন, সেই রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন। আবেদন করার জন্য একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে।
পাসপোর্ট মাপের রঙিন ছবি ২০ থেকে ৫০ কেবির মধ্যে, সাইন হবে ১০ থেকে ৪০ কেবির মধ্যে আর এসসি ও এসটি বেলায় কাস্ট সার্টিফিকেট হবে ৫০ থেকে ১০০ কেবির মধ্যে।
রেজিস্ট্রেশন করার পর আবেদন পত্র নির্ভুল ভাবে পূরণ করে সব নথি স্ক্যান করে আপলোড করে আবেদন মূল্য জমা দেবেন।
আবেদন মূল্য: জেনারেল ক্যাটাগরিদের জন্য ৫০০ টাকা এবং অন্যদের জন্য ২৫০ টাকা।
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং মাধ্যমে টাকা জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর ডাউনলোড করবেন।
নির্বাচন প্রক্রিয়া: সব রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। ২ ঘণ্টার পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১। মাল্টিপল টাইপের প্রশ্ন হবে।
প্রশ্ন আসবে প্রোফেশনাল এবিলবিটি, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল আওয়ার্নেস, অংক, জেনারেল সাইন্স থেকে। নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতি ৩টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে। ভারতীয় রিক্রুটমেন্ট বোর্ডের সব কটি ডিভিশিন প্রশ্ন আসবে ইংরেজি, হিন্দি ও উর্দুতে। আর কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে প্রশ্ন আসবে বাংলায়।
আবেদনের জন্য ৪ ডিসেম্বরের মধ্যে সময় সীমা রয়েছে। এরমধ্যেই নিজের আবেদন করুন নিজের পছন্দ মতন রেলের ডিভিশন অনুযায়ী সেই রেল রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট ফলো করুন।
কোন রেলওয়ে রিক্রুটমেন্টের বেলায় কোন ওয়েবসাইট দরখাস্ত করবেন: কলকাতা রেলওয়ে রিক্রুট বোর্ডের বেলায় এই
ওয়েবসাইট: www.rrbkolkata.gov.in