Join Group Join Group

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা ছাড়া হচ্ছে ১৩ নভেম্বর, মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ!

পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া শুরু হবে ১৩ই নভেম্বর। এই দফায় প্রায় ২০ লক্ষ পরিবার আবাস যোজনার ৬০,০০০ টাকা করে পাবেন।

যে সমস্ত পরিবারের আর্থিক অবস্থা খারাপ, মাথার ওপর শক্ত ছাদ নেই, তাদের জন্য পাকা বাড়ি তৈরির আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে।

মুখ্যমন্ত্রী নিজেই এই কথা জানিয়েছেন। ৫৪ লক্ষ পরিবারের ইতিমধ্যে লিস্ট তৈরি করা হয়ে গিয়েছে। রাজ্য জুড়ে আবাস যোজনা প্রকল্প নিয়ে কাজ খুব দ্রুতহারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড়োসড়ো আর্থিক বরাদ্দ দেওয়ার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল নভেম্বর পশ্চিমবঙ্গের ৭ লক্ষ ২০ হাজার উপভোক্তার ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে এমনটাই বক্তব্য রেখেছেন তিনি। গত বুধবার নবান্নে আয়োজিত হয়েছিল একটি সাংবাদিক বৈঠক এবং সেখান থেকেই এই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রশাসন সূত্রে খবর, আগামী ১৩ই নভেম্বর আবাস যোজনা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে একবারে প্রায় চার হাজার দু-শো কোটি টাকা স্থানান্তর করা হবে। সম্পূর্ণ ডিবিটির মাধ্যমে এই টাকা তদনন্তর করা হবে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে।

আরোও পড়ুণ: ইংরেজি নয়, সরকারি প্রকল্পের যে-কোনো কাজ লিখতে হবে বাংলায়! এমনই নির্দেশ পশ্চিমবঙ্গ সরকার।

প্রসঙ্গত,

প্রাক্তন সরকারের আমলে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তা। সেই সমস্ত উপভোক্তাদের ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিয়েছেন বর্তমান সরকার। এইবার সেই উপভোক্তাদের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে, যার মাধ্যমে আরো নতুন করে ৭ লক্ষ ২০ হাজার উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্রকল্পে যাদেরকে ১৩ই নভেম্বর টাকা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, বাড়ি নির্মাণের কাজের সঙ্গে যুক্ত উপভোক্তাদের জন্য ‘ভিবি রামজি’ প্রকল্পের আওতায় ৯০ দিনের কাজের সুযোগ দেওয়া হবে। এর পাশাপাশি প্রতি বাসস্থানের জন্য শৌচালয় তৈরি করার জন্য অতিরিক্ত ১২ হাজার টাকা বরাদ্দ করা হবে।

অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন বাংলায় চালু হয়েছে, তেমন আবাস যোজনা প্রকল্পে নতুন করে আরো উপভোক্তার অন্তর্ভুক্ত হতে চলেছে, যার মাধ্যমে উপকৃত হবেন বাংলার নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো।

আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলোর মাথার উপর ছাদ ছিল না, তাদের জন্য এই নতুন সংখ্যা অনেকটাই আশার আলো দেখাতে চলেছে।

1 thought on “প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা ছাড়া হচ্ছে ১৩ নভেম্বর, মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ!”

Leave a Comment