Join Group Join Group

উত্তর রেলে ৪৫৭২ অ্যাপ্রেন্টিস নিয়োগ! জানুন আবেদনের শেষ তারিখ।

আপনি যদি একটি ভালো চাকরির জন্য খোঁজ করছেন তাহলে আপনার জন্য সুযোগ আসতে চলেছে। উত্তর রেলের তরফ থেকে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নর্দান রেলের পক্ষ থেকে এই অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে। অ্যাপ্রেনটিস অ্যাক্ট ১৯৬১ অনুসারে বিভিন্ন ট্রেডে ট্রেনিং দেওয়া হবে।

এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

কোন কোন পদে ট্রেনিং দেওয়া হবে?

ফিটার, কারপেন্টার, ওয়েল্ডার, প্রিন্টার, ইলেকট্রিশিয়ান সহ আরও পদে ট্রেনিং দেওয়া হবে।

ট্রেড অনুযায়ী আসন সংখ্যা:

A.লখনউ ডিভিশন:–

১) মেকানিক: ১১০টি।

২) ইলেকট্রিশিয়ান: ৬৩টি।

৩) ফিটার: ১৮৬ টি।

৪) ইলেক্ট্রনিক্স মেকানিক: ৬৫টি।

৫) স্টেনোগ্রাফার: ৫০টি।

৬) ডেটা এন্ট্রি অপারেটর: ১৪টি।

B.ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট:–

১) ফিটার: ১০টি।

২) ব্যাক স্মিথ: ১০ টি।

৩) স্টেনোগ্রাফর: ৪টি।

৪) ডেটা এন্ট্রি অপারেটর: ৪টি।

C.ডিভিশন অনুযায়ী শূন্যপদ:–

  • লখনউ ১,৫২৫টি
  • দিল্লি ১,৩১২টি
  • আম্বালা ৯৭৯টি
  • ফিরোজপুর ৭৪০টি
  • মোরাদাবাদ ৬৩টি
  • জম্মু ৩২টি

আরোও পড়ুণ: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে টাকা ছাড়া হচ্ছে ১৩ নভেম্বর, মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ!

যোগ্যতা ও বয়সসীমা:–

এই পদ গুলোর জন্য আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বরসহ মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে NCVT বা SCVT অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ITI সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা: ১১ ডিসেম্বর, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী এসসি ও এসটি প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PWBD প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

নির্বাচন প্রক্রিয়া ও আবেদন ফি:–

 নির্বাচন পদ্ধতি: কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। মাধ্যমিক এবং ITI-এর প্রাপ্ত নম্বরের গড়ের ভিত্তিতে সরাসরি মেধাতালিকা তৈরি করা হবে। এরপর সেই মেধাতালিকা দেখে চূড়ান্ত নিয়োগ করা হবে।

আবেদন ফি: সাধারণ, OBC এবং EWS প্রার্থীদের জন্য আবেদন ফি রয়েছে ১০০ টাকা। মহিলা, SC, ST এবং PWBD প্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে না।

আবেদনের ওয়েবসাইট: আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নর্দান রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC NR)-এর অফিশিয়াল ওয়েবসাইট www.rrcnr.org গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য একটি বৈধ ই-মেইল আইডি, মোবাইল নম্বর লাগবে। এছাড়া সাইন, পাসপোর্ট সাইজ ফটো, মাধ্যমিকের এডমিট কার্ড, কমপিউটার সার্টিফিকেট লাগবে। আবেদন করা ও আবেদন মূল্য জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর ডাউনলোড করে প্রিন্ট কিরে নেবেন।

আবেদন শেষ সময়সীমা হলো ১৪ ডিসেম্বর।

যারা রেলের অ্যাপ্রেন্টিস পদে আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই আবেদন করুন।

1 thought on “উত্তর রেলে ৪৫৭২ অ্যাপ্রেন্টিস নিয়োগ! জানুন আবেদনের শেষ তারিখ।”

Leave a Comment