আপনি যদি একটি ভালো সরকারি চাকরির খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি গুরুত্বপুর্ণ হতে চলেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত সরকারি অফিসে নিয়োগ করা হবে।
বিজেপি সরকার বাংলায় সরকার গঠন করার পর
থেকেই বিভিন্ন কর্মসূচি পালন থেকে প্রকল্প বাস্তবায়ন করা ও চাকরির নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করার লক্ষ্যে কাজ করছেন। এই বছরের শেষ ও নতুন বছরের বিপুল শূন্য পদ পূরণের জন্য বিভিন্ন সরকারি সংস্থায় নিয়োগ হতে চলেছে। যারা এতদিন ধরে নিয়োগ না হওয়া নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য খুবই সুখবর। এখন থেকেই চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। দিল্লি সরকারের অধীনে বিপুল শূন্য পদ পূরণের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ করা হবে। যারা এই চাকরিতে অংশগ্রহণ করবেন ভাবছেন তাদের জন্য এই প্রতিবেদনটি গুরুত্বপুর্ণ হতে চলেছে।
নিয়োগ সংস্থা: দিল্লি সাব অরডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড।
শূন্যপদ: মোট শূন্যপদ রয়েছে ১২৬০টি। এরমধ্যে পশ্চিমবঙ্গের প্রার্থীরা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তাই পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ রয়েছে ৫২৫টি।
পদের নাম: জুনিয়র ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ৪০টি, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ১২টি।
আরোও পড়ুণ: উত্তর রেলে ৪৫৭২ অ্যাপ্রেন্টিস নিয়োগ! জানুন আবেদনের শেষ তারিখ।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ডিগ্রি পাস করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: আবেদন করার ন্যূনতম বয়স হলো ১৮ বছর এবং সর্বোচ্চ ২৭ বছর বয়স হতে হবে।
তবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলরের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।
বেতন স্কেল: মাসিক বেতন স্কেল হলো ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া: লিখিত পরীক্ষা নেওয়া হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ক্ষেত্রে ২ বার লিখিত পরীক্ষা হবে। সময় দেওয়া হবে দুই ঘণ্টা। মোট পরীক্ষার নাম্বার থাকবে ২০০। দুটো বিভাগে প্রশ্ন করা হবে। প্রথম পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, অ্যাবিলিটি, ইংলিশ থেকে। দ্বিতীয় পর্যায়ে প্রশ্ন আসবে সংশ্লিষ্ট বিষয়ে থেকে। দুই ক্ষেত্রে ই মাল্টিপল প্রশ্ন আসবে। নেগেটিভ মার্কিং রয়েছে। পরীক্ষা কেন্দ্র হবে দিল্লি।
আবেদন প্রক্রিয়া: অনলাইন আবেদন করতে হবে। তার জন্য https://dsssbonline.nic.in/ এই ওয়েবসাইটে যাবেন, তারপরে ই-মেইল আইডি, মোবাইল নাম্বার সহযোগে রেজিস্ট্রেশন করবেন, তারপরে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করবেন। পাসপোর্ট সাইজ ফটো, অন্যান্য ডকুমেন্ট আপলোড করবেন স্ক্যান করে।
আবেদন মূল্য: ১০০ টাকা আবেদন মূল্য লাগবে। আবেদন মূল্য জমা দেওয়া যাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া Eপে মাধ্যমে। আবেদন মূল্য জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন নম্বর ডাউনলোড করে রাখবেন।
আবেদনের সময়: আবেদনের শেষ সময় হলো ১৪ই ডিসেম্বর।
যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করবেন। আরও বিস্তারিত জানতে ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি ফলো করুন।
1 thought on “দিল্লি সরকারের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে ১২৬০ জন নিয়োগ, জানুন বিস্তারিত।”