বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি ফিক্সড ডিপোজিট করার প্রতি ঝোঁক বাড়াচ্ছেন। যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, তাছাড়া ভবিষ্যতের কথা মাথায় রেখে টাকা ফিক্সড করা বুদ্ধিমানের কাজ। আপনি যদি কোন ব্যাংকে আপনার টাকা গচ্ছিত রাখেন, তাহলে সেই টাকার সুদ খুব অল্প পরিমাণে পেয়ে থাকেন। কিন্তু আপনি যদি কোন সংস্থা এভাবে ব্যাংকে টাকা নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড করেন, তাহলে সুদ অনেক পরিমাণে পাবেন। এর জন্যই বর্তমানে ফিক্সড ডিপোজিটের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তবে আপনি কোন সংস্থায় ফিক্সড ডিপোজিট করছেন বা কোন ধরনের
ফিক্সড ডিপোজ়িট করছেন সেটাই হচ্ছে আসল ব্যাপার। কোনটিতে আপনার লাভ বেশি হবে, সুদের পরিমাণ বেশি হবে সেটি দেখে বিবেচনা করে তবেই আপনার কষ্ট করে উপার্জন অর্থ ফিক্সড করা উচিত। আজকে এই প্রতিবেদনে মিউচুয়াল ফান্ড নাকি এসআইএফে কোনটিতে বেশি লাভবান হবেন সেটি আলোচনা করা হলো।
পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম-এ অল্প পরিমাণ সুদ মেলে। কিন্তু প্রত্যেকটি ব্যক্তির লক্ষ্য থাকে নিয়মিত বিনিয়োগ করে বড় অঙ্কের নিশ্চিত রিটার্ন পাওয়ার। এইজন্য সাধারণ বিনিয়োগকারীরা পছন্দ করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে বড় অংকের রিটার্ন পাওয়ার।
আরোও পড়ুণ: নভেম্বরে কবে বসতে চলেছে সেবা সেতু ক্যাম্প? জেনে নিন বিস্তারিত।
তবে গত বছর থেকে বিনিয়োগকারীদের মধ্যে মিউচুয়াল ফান্ডে এসআইপি ছাড়াও স্পেশালাইজ়ড ইনভেস্টমেন্ট ফান্ড তথা এসআইএফ করার দিকে ঝোঁক বাড়ছে। এইখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনা মিউচুয়াল ফান্ডের রিটার্নের তুলনায় অনেকটাই বেশি থাকে। এর অন্যতম কারণ হলো এই ফান্ড-এর ম্যানেজাররা সরাসরি আপনার লগ্নিমূল্য ব্যবহার করে ডেরিভেটিভস-এ কেনাবেচা করে থাকেন। তাই রিটার্নের অঙ্ক বিপুল পরিমাণ হয়ে থাকে।
এসআইএফ কী?
যে ফান্ডে নির্দিষ্ট কিছু ইক্যুইটি, ডেট এবং হাইব্রিড অ্যান্ড মাল্টি অ্যাসেট স্ট্র্যাটেজি ব্যবহার করে মুনাফা নেওয়া হয়, যার ন্যূনতম লগ্নিমূল্য ১০ লক্ষ টাকা, তাকেই এসআইএফ বলা হয়। যে সমস্ত বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি রিটার্ন পেতে চান, তাঁদের জন্যই মূলত এই ধরনের ফান্ড আনা হয়েছে। তবে বড় রিটার্ন পাওয়ার পাশাপাশি এই রকম লগ্নিতে ‘রিস্ক ফ্যাক্টর’ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ফান্ডগুলির টাকা দিয়ে শেয়ার বাজার এবং ডেট ইনস্ট্রুমেন্ট-এর ডেরিভেটিভস–এ লং অথবা শর্ট পজ়িশন নেওয়া হয়ে থাকে। তাই সামান্য ভুলে অনেক বড় অংকের ক্ষতি হতে পারে।
এসআইএফ-এ এসআইপি?
যে কোনও বিনিয়োগকারী এসআইএফ-এ এসআইপি করতে পারবেন। সেক্ষেত্রে সেই বিনিয়োগকারীকে ন্যূনতম ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ফান্ডে। তারপরে আর নিজের লগ্নি মূল্য বৃদ্ধি করতে ওই ফান্ডে আপনি এসআইপি চালাতে পারেন।
কী ভাবে এসডব্লিউপি ও এসিটিপি করবেন?
বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীরা সাধারণত কোনও বড় ফান্ডে যেমন ভাবে এসডব্লিউপি করেন, ঠিক একইভাবে মাসিক নিরিখে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আপনি তুলতে পারবেন। অন্য দিকে, মিউচুয়াল ফান্ডের এসটিপি-র মতোই এসআইএফ-এর ক্ষেত্রেও নিজের লাভের একাংশ একই ফান্ড হাউজ়-এর অন্য কোনও প্রকল্পে আপনি সরিয়ে নিতে পারবেন।
১০ লক্ষের কম ব্যালান্স যদি আপনার থাকে তবে আপনার ফান্ড ‘ডেবিট ফ্রিজ়’ হয়ে যাবে। এক মাসের মধ্যেও যদি আপনি নিজের ফান্ডে ১০ লক্ষ টাকা না রাখতে পারেন, সেই ক্ষেত্রে নিজে থেকেই রিডিম হয়ে যাবে। অন্য দিকে, যদি বাজারের পরিস্থিতির কারণে আপনার ফান্ডের অঙ্ক ১০ লক্ষের নীচে নেমে যায়, সেই ক্ষেত্রেও আপনাকে সেই টাকা তুলে নিতে হবে অথবা তা বাড়িয়ে ১০ লক্ষ টাকায় নিয়ে যেতে হবে।
এসআইএফ-এ লগ্নির আগে মনে রাখতে হবে, ওই অঙ্ক সরাসরি ডেরিভেটিভস ট্রেড-এ ব্যবহার করা হবে। সেবির তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে যাঁরা ডেরিভেটিভস ক্ষেত্রে ফিউচার অ্যান্ড অপশনস-এ লেনদেন করেছিলেন, তাঁদের মধ্যে ৯১ শতাংশই ক্ষতির মুখে পড়েছেন। ২০২৫-২৬ অর্থবর্ষের রেকর্ডও খুব একটা আশাপ্রদ নয়। গত অর্থবর্ষে ডের
তবে বিশেষজ্ঞদের একাংশের মতে এসআইএফ খুবই ভালো। এর কারণ যখন বাজারের প্রধান শেয়ার-সূচকগুলি ক্রমাগত নামতে থাকে, সেই সময়ে অধিকাংশ ক্ষেত্রের শেয়ারও নিম্নমুখী হয়। ওই পরিস্থিতিতে আপনি আরও শেয়ার কিনে নিতে পারেন।
মনে রাখবেন, বাজারের যে কোনও ইনস্ট্রুমেন্ট ঝুঁকি রয়েছে। তাই আপনি বিনিয়োগে ক্ষেত্রে। কতটা জানেন সেই বুঝে বিনিয়োগ করবেন। কোনো রকম ক্ষতি হলে সেটা সামলাতে পারবেন কিনা সেটা বুঝে বিনিয়োগ করুন।
1 thought on “মিউচুয়াল ফান্ডের তুলনায় রিটার্ন কি বেশি পাওয়া যায় এসআইএফে? কোনটায় লাভ বেশি?”