Join Group Join Group

যুবশক্তি ভরসা কার্ডে কিভাবে অনলাইনে আবেদন করবেন? কবে থেকে আবেদন শুরু?

বিজেপি সরকারের আগমনের পর পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলোর সূচনা হয়েছিল, তার মধ্যে যুবশক্তি ভরসা কার্ড অন্যতম।

উদ্দেশ্য: বেকার যুবক যুবতীদের জন্য আর্থিক সুরক্ষা দেওয়ার লক্ষ্যে বিজেপি সরকার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইমতো জানুয়ারি থেকেই শুরু হতে চলেছে ভাতা শুরু করার প্রক্রিয়া। যে সমস্ত বেকার যুবক-যুবতীরা বিগত বছর গুলিতে চাকরির পরীক্ষা দিয়ে সরকারি চাকরির পরীক্ষা পাননি, তাদের জন্য স্বস্তির খবর হিসেবে এটি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করার পরেই যে সমস্ত প্রতিশ্রুতিমূলক বার্তাগুলো দিয়েছিলেন তা একে একে পূরণ করেছেন, এইবার পালা এসেছে বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফোটানোর। খুব শীঘ্রই সেই হাসি পড়তে চলেছে বেকার যুবক-যুবতীদের মুখে।

এখন প্রশ্ন হল এই সুবিধা পেতে হলে কি রকম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বেকার যুবক-যুবতীদের? কবে থেকে আবেদন শুরু হবে? আবেদন কিভাবে করবেন অনলাইনে? এই সমস্ত প্রশ্ন উত্তর সহজ ভাষায় তুলে ধরব আজকের এই প্রতিবেদনে।

প্রাক্তন সরকারের সময় যুব সাথী প্রকল্প নামে যে প্রকল্প তৈরি করা হয়েছিল যার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ১৫০০ টাকা করে দেওয়া হতো। যদিও দুই মাস যাওয়ার পরে এই প্রকল্প বন্ধ হয়ে যায়। বিধানসভা নির্বাচনের পর যখন প্রথমবারের মতন ডবল ইঞ্জিন সরকার আসে তারপরেই নতুন প্রকল্প নাম নিয়ে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প সূচনা হওয়ার পরিকল্পনা হয় এবং এই প্রকল্পে আগের প্রকল্পের আর্থিক পরিমাণ দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর ফলে বেকার যুবক যুবতীদের আর্থিক ভরসা আরও একটু বাড়বে। যতদিন পর্যন্ত স্থায়ী সরকারি চাকরি না হচ্ছে ততদিন এই আর্থিক ভরসা বেকার যুবক-যুবতীদের মনোবল বাড়াবে এবং চাকরির খোঁজার পথকে আরো সুগম করবে।

আরোও পড়ুন: ৫০০ বর্গফুটের বাড়ি আপনি কি খুব কম মধ্যে করতে ইচ্ছুক? জেনে নিন কিছু সুন্দর কারুকার্য ও ডিজাইন সম্পন্ন বাড়ি কম বাজেটের মধ্যে।

আবেদন প্রক্রিয়া: আবেদনের জন্য প্রথমে প্রবেশ করতে হবে https://yubasathi.wb.gov.in এই ওয়েবসাইটে। জানা যাচ্ছে ডিসেম্বরে শেষের দিকেই পোর্টাল চালু করে দেওয়া হবে এবং জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। তবে আবেদন করার আগে যোগ্যতা যাচাই করা হবে বেকার যুবক যুবতীদের। যোগ্যতা পূরণ হলেই করা যাবে আবেদন। তাই আবেদন করার পূর্বে আপনি জেনে নিন আপনি এই প্রকল্পের আবেদনের জন্য একজন যোগ্য আধিকারিক কিনা।

১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্য কোন রাজ্যের বাসিন্দা হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

২) আবেদনের জন্য নূন্যতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

৩) এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট শিক্ষকতা যোগ্যতা প্রমাণ হিসেবে ধরা হবে। তবে উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে সেই শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দেখাতে হবে।

৪) আবেদনকারীকে সম্পূর্ণ বেকার হতে হবে। কোন সরকারি বা ভাল বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে চলবে না। এছাড়া যারা পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত এবং স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

৫) আপনি যদি এই মুহূর্তে রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পান তাহলে প্রকল্প আবেদন করতে পারবেন না।

প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে?

আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্র হাতের কাছে রাখবেন সেগুলি হল:

১) আধার কার্ড, আপনার আধার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। কারণ ওটিপি ভেরিফিকেশন এর জন্য এটি আবশ্যক।

২) ভোটার আইডি কার্ড।

৩) মাধ্যমিকের মার্কশীট এবং এডমিট কার্ড।

৪) ব্যাঙ্ক পাস বুক , ব্যাংকের সাথে আধার কার্ডের লিংক করা আবশ্যক তার কারণ ডিবিটি মাধ্যমে টাকা আসবে।

৫) সক্রিয় মোবাইল নাম্বার

৬) পাসপোর্ট সাইজ ফটো

অনলাইন প্রক্রিয়া ধাপে ধাপে দেখে নিন:

১) প্রথমে আপনাকে যুবশক্তি প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে।

যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইট টি হল: yubasathi.wb.gov.in

২) এরপর হোমপেজে এসে আপনি দুটি অপশন দেখতে পাবেন। একটি বলো  ‘Jubo Sakti Apply Online‘ অন্যটি হলো  ‘Login’।

আপনি যেহেতু প্রথমবার আবেদন করছেন তাই নতুন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই অনলাইন অপশনটি ক্লিক করবেন। একটি ফর্ম খুলে যাবে। সেখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে একটি পাসওয়ার্ড তৈরি করুন। এরপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করুন। আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেটি ইনপুট করে ভেরিফাই করুন। এরপর আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।

৩) এরপর একটি বড় আবেদনপত্র আসবে সেটি কি ভালো করে দেখে নিয়ে সঠিকভাবে পূরণ করুন। এরমধ্যে থাকে ব্যক্তিগত তথ্য যেমন আপনার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, স্থায়ী ঠিকানা, গ্রামের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম, শহরের ক্ষেত্রে ওয়ার্ড নম্বর দিতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাস নম্বর দিতে হবে। এরপর ব্যাংকের তথ্য হিসাবে ব্যাংকের নাম, শাখার নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড দিতে হবে।

৪) আবেদনপত্র পূরণ হয়ে গেলে ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্দিষ্ট জায়গায় আপনার ছবি, স্বাক্ষর, আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট আপলোড করুন। প্রতিটি ডকুমেন্টের জন্য সর্বোচ্চ সাইজ হবে ২০০ কেবির মধ্যে।

৫) সবকিছু হয়ে যাওয়ার পর ভালো করে একবার পড়ে নিয়ে preview অপশনে গিয়ে ভালো করে পড়ে নিয়ে সাবমিট করুন কারণ একবার সাবমিট হয়ে গেলে আর এডিট করতে পারবেন না।

৬) আবেদন সাবমিট করার পর ক্রিমে একটি আবেদন নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি এবং একনলেজমেন্ট স্লিপ আসবে , এটি প্রিন্ট আউট করে রেখে দেবেন কোন এটি আপনার আবেদনের সবচেয়ে বড় প্রমাণ।

আবেদনের স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

যুবশক্তি প্রকল্পে অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘Application / Payment Status’ অপশনটি ক্লিক করুন। এইখানে আপনার আবেদন নম্বর এবং আধার নম্বর ইনপুট করুন। তারপর সার্চ বা সাবমিট অপসনে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন পেন্ডিং যদি দেখায় তাহলে বুঝবেন এখনো ভেরিফিকেশন হয়নি। এপ্রুভ দেখানো মানে আপনার আবেদন অনুমোদিত হয়েছে। পেমেন্ট প্রিসেসড মানে আপনার এখনো টাকা পাঠানো হয়ে গিয়েছে।

টাকা কবে নাগাদ ঢুকবে?

যেহেতু এবার প্রথম পোর্টাল চালু হচ্ছে এবং তারপরে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তাই আবেদন হওয়ার পর আবেদনপত্র যাচাই করার কাজ চলবে এবং তারপর যোগ্য আবেদনকারীদের একাউন্টে এক মাসের মধ্যে টাকা হস্তান্তর করা হবে।

যুবশক্তি ভরসা প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কাছে একটি আশার আলো। যে সমস্ত যুবক-যুবতীরা শিক্ষিত হওয়ার পরও সরকারি চাকরি পাননি তাদের জন্য এই আর্থিক ভরসা অনেকটাই মনোবল বাড়াবে এবং চাকরির পরীক্ষার জন্য অনেকটাই আর্থিক সহায়তা দেবে। তাই আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করে খুব সহজেই অনলাইনে আবেদন করবেন। জানুয়ারি মাস থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে তাই এখন থেকে হাতের কাছে ডকুমেন্ট জোগাড় করে রাখুন।

1 thought on “যুবশক্তি ভরসা কার্ডে কিভাবে অনলাইনে আবেদন করবেন? কবে থেকে আবেদন শুরু?”

Leave a Comment