Join Group Join Group

৫০০ বর্গফুটের বাড়ি আপনি কি খুব কম মধ্যে করতে ইচ্ছুক? জেনে নিন কিছু সুন্দর কারুকার্য ও ডিজাইন সম্পন্ন বাড়ি কম বাজেটের মধ্যে।

প্রত্যেক ব্যক্তির জীবনে একটি স্বপ্ন থাকে এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য একজন ব্যক্তি কঠোর পরিশ্রম করেন। আর সেই স্বপ্নটি হল নিজের একটি সুন্দর আস্তানা তৈরি করার। বর্তমান সময়ে জমি কিনে একটি সুন্দর কারুকার্য করা বাড়ি তৈরি করা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার এবং অনেকটাই অর্থসাপেক্ষ। তবে স্বপ্ন পূরণ কি বন্ধ হয়ে যাবে? একদম নয়, আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাতে চলেছি ৫০০ বর্গফুটের বাড়ির কিছু সুন্দর নকশা বা কারুকার্য। যারা কম বাজেটের মধ্যে একটি সুন্দর কারুকার্য করা বাড়ি করতে চাইছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

অনেক সময়ে কম বাজেটের মধ্যে কিছু টিপস ফলো করলে সুন্দর কারুকার্য করার বাড়ি তৈরি করা যায় যে কোন রাজপ্রাসাদের থেকে কম হয় না। কিছু বুদ্ধি ও কৌশল ফলো করলে আপনার বাড়িতে হবে একদম রাজপ্রাসাদের মতন। তাহলে দেখে নেওয়া যাক সেই কারুকার্য বা নকশা গুলো কি কি:

ভারতীয় মধ্যবিত্ত পরিবার গুলো র জন্য সবথেকে বড় ব্যাপার হলো একটি ছোটখাটো বাড়ি তবে যার প্রতিটি কোণা থাকবে সুন্দর ডিজাইন ও আধুনিক। ভাইবসে ভরা। অনেকের কাছেই ৫০০ বর্গফুট জায়গাটি খুব ছোট মনে হতে পারে কিন্তু জায়গাটি কত বড় বা ছোট সেটি আসল ব্যাপার নয়, বড় জায়গা যদি আপনি ঠিক মতন সাজাতে না পারেন তাহলে সেটি ভালো দেখাবে না। কিন্তু আপনি যদি ছোট জায়গাটি বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাতে পারেন এবং প্রতিটি কোণাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ছোট বাড়িটিও খুবই আকর্ষণীয় হয়ে উঠবে। বর্তমানে জমির দাম অনেক বেশি হওয়ায় প্রত্যেকেই অল্প জায়গা কিনছেন এবং সেই জায়গার মধ্যেই সুন্দর কৌশল ব্যবহার করে আধুনিক ডিজাইনের ছোট বাড়ি তৈরি করছেন।

আধুনিক ডিজাইন: এই প্রতিবেদনের নয়টি বাড়ির ডিজাইন দেওয়া হলো যেগুলো ৫০০ বর্গফুট এর মধ্যে তৈরি করা হয়েছে।

আরোও পড়ুন: স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন কাদের বন্ধ হতে চলেছে! নতুন আবেদন কবে থেকে?

১) সামনের বারান্দাসহ ক্লাসিক ১বিএইচকে: সামনের দিকে বারান্দা সহ এই বাড়িগুলি বেশ আকর্ষণীয়। পেছনের দিকে একটি শোবার ঘর, মাঝখানে একটি হলঘর, একপাশে একটি রান্নাঘর এবং সামনে ছোট বারান্দসহ বাড়ি গুলি তৈরি হয়। সামনের এই বারান্দায় বসে আপনি বিকেল বেলায় শান্ত ও নিরিবিলি পরিবেশে প্রকৃতি দেখতে দেখতে সান্ধ্যকালীন চা উপভোগ করতে পারবেন। এছাড়া বারান্দার একপাশে বাইক পার্কিংয়ের জায়গা আপনি পেয়ে যাবেন। ছোটুর মধ্যে এই রকম ডিজাইনের বাড়ি বর্তমানে খুব চলছে।

২) উন্মুক্ত হল-রান্নাঘর: বর্তমানে ওপেন রান্নাঘরের চল খুব উঠেছে। দেওয়াল না দিয়ে এবং খরচ কমানোর জন্য আজকালকার যুগে বেশিরভাগ পরিবার ওপেন রান্নাঘর করার জন্য ঝোঁক বাড়াচ্ছেন। ব্রেকফাস্ট কাউন্টার সহ এলাকৃতির এইরকম রান্নাঘর বাড়িতে কি অনেকটা বড় দেখায় এবং বর্তমান প্রজন্মের দম্পতিদের কাছে এই রকম রান্নাঘর খুব আকর্ষণীয়। একটি ছোট পরিবারের জন্য কম্প্যাক্ট টু বি এইচ কে ৫০০ বর্গফুটের মধ্যে তৈরি করা সম্ভব। দুটি১০x১০ ফুটের শোবার ঘর, একটি ছোট হলঘর এবং একটি অ্যাটাচ বাথরুম ও রান্নাঘর থাকবে।

৩)  বাস্তুসম্মত পূর্বমুখী বাড়ির ডিজাইন: যে সমস্ত পরিবার একটু শাস্ত্র মেনে চলে তাদের জন্য এই পরিকল্পনায় বাড়ি তৈরি করা সব থেকে আদর্শ। বাস্তুশাস্ত্র মেনে যদি মাস্টার বেডরুম দক্ষিণ-পশ্চিমে, রান্নাঘর দক্ষিণ-পূর্বে, ঠাকুর ঘর স্থান উত্তর-পূর্বে এবং প্রবেশপথ পূর্বে রাখা হয় তাহলে মনে করা হয় যে বাড়িতে শান্তি বিরাজ করে এবং বায়ু চলাচল খুব ভালো হয়। এটি শান্তি ও বায়ুচলাচল নিয়ে আসে।

৪)  গাড়ি পার্কিং সহ উত্তরমুখী বাড়ি: এই ডিজাইনের জন্য প্রথমেই ৮ ফুট জায়গা রেখে দেওয়া হয় গাড়ি পার্কিংয়ের জন্য। তারপর বাড়ি তৈরি করা শুরু হয়। বাইরের কোলাহল যাতে শোবার ঘর পর্যন্ত পৌঁছাতে না পারে তার জন্য পেছনের দিকে করা হয়। ২০x২৫ ফুটের প্লটে এটি বেশ আদর্শ বাড়ি।

৫)  টেরেস গার্ডেন সহ একতলা বাড়ির ডিজাইন: এই ডিজাইনে বাইরে টেরেস পর্যন্ত যাওয়ার জন্য একটি ছোট সিঁড়ি করা হয়। টেরেসটি ভবিষ্যতে বাগান, সোলার প্যানেল বা অতিরিক্ত স্টোরেজ রুম হিসেবে ব্যবহার করাও যেতে পারে। ভবিষ্যতে বাড়ি সম্প্রসারণের জন্য এটি আদর্শ।

৬) স্বল্প বাজেটের ২০x২৫ লেআউট ডিজাইন: এটি তৈরি করতে প্রচন্ড কম খরচ লাগে। যারা একদম কম বাজেটের মধ্যে বাড়ির ডিজাইন চাইছেন তাদের জন্য এটা আদর্শ। সামনে ২০ ফুট, গভীরতা ২৫ ফুট এর মধ্যে পাশাপাশি দুটি ঘর, মাঝখানে হলঘর, এবং কোণায় শৌচাগার ও রান্নাঘর করা হয়। নির্মাণ খরচ ৯-১১ লক্ষ টাকার মধ্যে হয়ে যায়।

৭)  বড় জানালা সহ আধুনিক ডিজাইনের বাড়ি: যারা একটুখানি বড় জানলা পছন্দ করেন, খোলামেলা ও হাওয়া আসবে এমন চাইছেন তাদের জন্য বড় স্লাইডিং জানলা, গোপন এটার জন্য জালি দিয়ে দিতে পারেন জানালায়। আধুনিক টাইলস ব্যবহার করতে পারেন এবং সাদামাটা একটি বেডরুম।

৮) সরু প্লটের জন্য ডুপ্লেক্স বাড়ি: প্লটটি ১৫x৩৩ হলে, উলম্ব ভাবে বাড়ি তৈরি করা ভালো। নিচতলায় হল, রান্নাঘর এবং টয়লেট করতে হবে এবং প্রথম তলায় একটি শোবার ঘর। এটি ৫০০ বর্গফুটের মধ্যে একটি ডুপ্লেক্স বাংলোর মতো অনুভূতি দেবে আপনাকে। যারা বাংলো টাইপের বাড়ি পছন্দ করে তাদের জন্য এটা আদর্শ ডিজাইন।

বর্তমান সময়ে খরচের কথা চিন্তা করে যে সমস্ত মধ্যবিত্ত ভারতীয়রা একটি আধুনিক ডিজাইনের সুন্দর বাড়ি তৈরি করতে চাইছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন যে সমস্ত ডিজাইন আলোচনা করা হলো সেখান থেকে যে কোন একটি ডিজাইন আপনার পছন্দ মতন বেছে নিয়ে বাড়ি তৈরি করে ফেলুন এবং আপনার কষ্টের উপার্জনের টাকার একটি সুন্দর স্বপ্নের আস্তানা গড়ে তুলুন। মনে রাখবেন জীবনে বাড়ি একবারই তৈরি হয়। তাই বাড়ি তৈরি করার আগে সব সময় ডিজাইন একদম পছন্দ করে এবং সুন্দরভাবে কম জায়গার মধ্যে কৌশল প্রয়োগ করে প্রতিটি কোণাকে সুন্দরভাবে ব্যবহার করুন।

1 thought on “৫০০ বর্গফুটের বাড়ি আপনি কি খুব কম মধ্যে করতে ইচ্ছুক? জেনে নিন কিছু সুন্দর কারুকার্য ও ডিজাইন সম্পন্ন বাড়ি কম বাজেটের মধ্যে।”

Leave a Comment