Join Group Join Group

রাজ্য সরকারের অধীনে ২৬৬ টি স্টেনোগ্রাফার পদে নিয়োগ শুরু! জানুন আবেদন পদ্ধতি।

আপনি যদি একটি ভালো সরকারি চাকরির খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। নূন্যতম মাধ্যমিক পাশে আপনি রাজ্য সরকারি স্টেনোগ্রাফার পদে আবেদন করার সুযোগ পাবেন। এই সংক্রান্ত আরও তথ্য পেতে বিস্তারিত প্রতিবেদনটি পড়ুন।

নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিট এবং ডিরেক্টরেট অন্যান্য অফিসে ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে।

শূন্য পদ: মোট শূন্য পদ রয়েছে ২৬৬ টি।

এরমধ্যে সিডিউল এ পদে ১৪৬টি। এদের মধ্যে জেনারেল-৭২, EWS-১৫, ওবিসি ১০, তপশিলি জাতি ৩১, তপশিলি উপজাতি ৯, মেধাবী খেলোয়াড় ৩, প্রতিবন্ধী জেনারেল ৫, প্রতিবন্ধী তপশিলি জাতি ১ জন।

সিডিউল বি গ্রুপে ১২০ টি পদ রয়েছে। এদের মধ্যে জেনারেল ৫৯, ই ডব্লিউ এস ১২, ওবিসি ৯, তপশিলি জাতি ২৬, তপশিলি উপজাতি ৭, মেধাবী খেলোয়াড় ২, প্রতিবন্ধী জেনারেল ৪, প্রতিবন্ধী তপশিলি জাতি ১ জন।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তার সাথে টাইপিং ও শর্ট হ্যান্ড মিনিটের ৩০ থেকে ৮০ টি শব্দ তোলার গতি থাকতে হবে। এছাড়াও গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।

বয়স সীমা: আবেদনের বয়স হতে হবে নূন্যতম ১৮ বছরের এবং সর্বোচ্চ ৪৪ বছর। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতিরা পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর ও প্রতিবন্ধীরা ৪৫ বছর বয়স পর্যন্ত ছাড় পাবেন।

আরোও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে রেলে ১৬৮৮ টি ক্লার্ক, টাইপিস্ট ও অন্যান্য পদে নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি।

আপনি যদি রাজ্য সরকারের হয়ে সিডিউল বি স্টেনোগ্রাফারস, পার্মানেন্ট স্টেনো টাইপিস্ট, পার্মানেন্ট টাইপিস্ট, পার্মানেন্ট ক্লার্ক পদে যারা চাকরি করেন তাদের জন্য কোন বয়সের কড়াকড়ি নেই। দৃষ্টিহীন প্রতিবন্ধী আবেদনযোগ্য নন তবে অন্যান্য প্রতিবন্ধী হলে আবেদনযোগ্য। পশ্চিমবঙ্গের বাইরের প্রার্থীরা ও সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন।

বেতন: মূল বেতন ২৮৯০০ থেকে ৭৪৫০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া: প্রার্থী বাছাই করার দায়িত্ব রয়েছে পাবলিক সার্ভিস কমিশন। ২০২৫ সালের ইংলিশ স্টেনোগ্রাফারস রিক্রুটমেন্ট এক্সামিনেশন লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।

লিখিত পরীক্ষা হবে ডিসেম্বরে কলকাতায়। তবে দার্জিলিং ও নর্থ বেঙ্গল এর প্রার্থীদের জন্য দার্জিলিং পরীক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত হবে।

লিখিত পরীক্ষার প্রথম পেপারে প্রশ্ন আসবে জেনারেল ইংলিশ থেকে। দেড় ঘন্টার পরীক্ষা হবে। প্রশ্ন দেওয়া হবে ১০০ নম্বরের।

এরপর দ্বিতীয় পেপারের পরীক্ষায় থাকবে ৪০০ নম্বরের। এই পরীক্ষায় ডিক্টেশন এবং ট্রান্সক্রিপশন টেস্ট থাকবে। ৬ মিনিটের ডিকটেশন দেওয়া হবে যার মধ্যে মিনিটে ৮০ টি শব্দ তোলার গতি থাকতে হবে। এরপর শর্টহ্যান্ড দেখে টাইপ করতে হবে এক ঘন্টার।

তৃতীয় পেপারে থাকবে ১০০ নম্বরের টাইপ টেস্ট। এই টাইপ টেস্টে ১০ মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে হবে।

দ্বিতীয় তৃতীয় পেপারে ভুল হলে নাম্বার কাটা যাবে এবং প্রতিটি পেপারে আলাদা কোয়ালিফাইং নম্বর পেলে পাশ করবেন। নেগেটিভ মার্কিং রয়েছে।

আবেদান প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে https://psc.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার জন্য বৈধ ইমেইল আইডি থাকতে হবে এবং সিগনেচার ও ফটো জেপিইজি ফরম্যাটে ২০ থেকে ৫০ কেবির মধ্যে। যারা প্রথমবার পাবলিক সার্ভিস কমিশনের আবেদন করবেন তারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নেবেন।

আবেদন মূল্য: আবেদান মূল্য হিসেবে লাগবে ১৬০ টাকা। তবে প্রতিবন্ধী ও তপশিলি জাতিদের কোনো আবেদন মূল্য লাগবে না। আবেদন করা যাবে ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে। আবেদন করার পর এবং আবেদন মূল্য জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন।

 আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলোও সঙ্গে রাখবেন সেগুলি হল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট বা রেজাল্ট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইমেইল আইডি মোবাইল নাম্বার, সিগনেচার ও পাসপোর্ট সাইজের ফটো।

৭ই নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন তাই যারা আবেদন করতে ইচ্ছুক করেছেন তারা ভালো করে বিজ্ঞপ্তি পড়ে নিয়ে আবেদন করুন নির্দিষ্ট সময়ের মধ্যে।

1 thought on “রাজ্য সরকারের অধীনে ২৬৬ টি স্টেনোগ্রাফার পদে নিয়োগ শুরু! জানুন আবেদন পদ্ধতি।”

Leave a Comment