শিক্ষার্থীদের পড়াশোনার হার বাড়ানোর জন্য এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন স্কলারশিপ এর ব্যবস্থা করেছেন, তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পটি। এতে উচ্চতর শিক্ষার মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে শুরু করা হয়েছে। এই স্কলারশিপ সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
লক্ষ্য: বর্তমানে দেখা যায় এমন অনেক পরিবার রয়েছে যাদের অর্থনৈতিক পরিকাঠামো গত অবস্থা অনেকটাই অনুন্নত। এর ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ইচ্ছাকে মাঝপথে বন্ধ করে দিতে হয়। অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যারা উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চেয়েও অর্থনৈতিক পরিকাঠামগত অবস্থার অবনতির জন্য সেই স্বপ্নকে পূরণ করতে পারে না। কেন্দ্রীয় সরকার সেই সমস্ত শিক্ষার্থীদের পড়াশোনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এই স্কলারশিপ সূচনা করেছেন।
কাদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে?
এটি মূলত উচ্চ শিক্ষা গ্রহণের জন্য তৈরি করা হয়েছে। দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হলে মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। দেশের বিভিন্ন বড় বড় কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য অর্থনৈতিক বন্দোবস্ত করা হয় এর পাশাপাশি পড়াশোনার জন্য আর্থিক সুবিধা প্রদান করা হয়। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্যই দেশের শিক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত এটি একটি অন্যতম বৃহত্তম স্কলারশিপ প্রোগ্রাম।
মূলত কাদের জন্য তৈরি করা হয়েছিল এই স্কলারশিপ?
এই বৃত্তি টি চালু করা হয়েছিল সেই সমস্ত পূর্বাদের জন্য যারা দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় ৮০ শতাংশের ওপরে নম্বর পেয়ে বড় ও ভালো কোন নিয়মিত কলেজ বা বিশ্ববিদ্যালয় এডমিশন নিয়েছে। অর্থাৎ এই স্কলারশিপ পাওয়ার জন্য পড়ুয়াদের অত্যন্ত মেধাবী হতে হবে।
২০২৬ থেকে ২০২৭ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশী প্রোগ্রামের রিনিউয়াল উইন্ডো খোলা শুরু হয়েছে যারা এই প্রকল্প আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন।
আরোও পড়ুন: রাজ্য সরকারের অধীনে ২৬৬ টি স্টেনোগ্রাফার পদে নিয়োগ শুরু! জানুন আবেদন পদ্ধতি।
এ স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক:
এটি মূলত প্রধানমন্ত্রী উচ্চতর শিক্ষা প্রোৎসাহন বৃত্তি প্রকল্প। উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রকের উচ্চ শিক্ষা বিমান দ্বারা এটি পরিচালিত হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের পথকে প্রশস্ত করা হয় তবে কিছু যোগ্যতা থাকলে তবেই এই স্কলারশিপ প্রোগ্রামের আবেদন করা যাবে।
বৃত্তির পরিমাণ: পিএম-ইউএসপি সিএসএসএস-এর নির্দেশিকা অনুসারে, সাধারণ ডিগ্রী কোর্সের প্রথম তিন বছরের জন্য বার্ষিক ১২০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়।
কোন প্রফেশনাল কোর্সের চতুর্থ এবং পঞ্চম বছরের জন্য কুড়ি হাজার টাকা বার্ষিক দেওয়া হয়।
বৃত্তির পরিমাণ শিক্ষার্থীদের কোর্সের সময় কাল ও অন্যান্য কিছু শর্তের ওপর নির্ভর করে।
রিনিউয়াল এর নিয়ম: যে সমস্ত শিক্ষার্থীরা গতবছর এই স্কলারশিপ পোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিলেন তারা পরবর্তী শিক্ষা বর্ষের জন্য রিনিউয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। তবে সেক্ষেত্রে একটি শর্ত রয়েছে সেটি হল সেই শিক্ষার্থীদের কোন বিরতি না নিয়ে নিয়মিতভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়াশোনা চালিয়ে যেতে হবে।
এছাড়া কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতির হার হতে হবে ৭৫ শতাংশের মতন।
যোগ্যতা:
১) শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার ৮০ শতাংশের ওপরে নাম্বার পেতে হবে।
২) পারিবারিক অর্থনৈতিক অবস্থা সাধারণ হতে হবে।
৩) শিক্ষার্থীকে নিয়মিত কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় এডমিশন নিতে হবে।
৪) ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন প্রক্রিয়া হওয়ার পর আবেদন যাচাই প্রক্রিয়া হবে সেটি সম্পন্ন হওয়ার পরেই বৃত্তি প্রদান করা হবে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ৩১ অক্টোবর আবেদনের শেষ দিন। তবে আবেদন যাচাই প্রক্রিয়া শেষ হবে ১৫ই নভেম্বরে।
যারা এখনো পর্যন্ত এই স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে অবগত নাও তারা জেনে নিয়ে পরের বছর এই স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন।
কেন্দ্রীয় সরকারের পিএম ইউএসপি স্কলারশিপ প্রোগ্রাম একটি অন্যতম বৃহৎ আকারের প্রোগ্রাম যার মাধ্যমে উচ্চ শিক্ষার হারকে বাড়ানো হয় সেই সাথে মেধাবী ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়া হয়। যারা অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রী তারা অবশ্যই দ্বাদশ শ্রেণী পাস করার পর এই স্কলারশিপ সম্পর্কে খোঁজ নিয়ে আবেদন করবেন।
1 thought on “উচ্চশিক্ষার জন্য কেন্দ্র দিচ্ছে ২০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ, কারা করতে পারবেন আবেদন?”