Join Group Join Group

৬৩% DA বাড়ার পর জানুয়ারিতেই বেতন বৃদ্ধি পাচ্ছে কি? জেনে নিন অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ উপহার দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রক। দিওয়ালি উপহার হিসেবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য DA বৃদ্ধির ঘোষণা করেন ২০২৬ সালের ২৮ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী নয়, একইসঙ্গে কেন্দ্রীয় পেনশনভোগীদের  DA ৩ শতাংশ বাড়ানো হয়েছে। সপ্তম বেতন কমিশন বর্তমানে কার্যকরী আছে, তবে কবে থেকে অষ্টম পে কমিশন কার্যকর হবে সেই নিয়ে আলোচনা চলছে জোর কদমে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২০২৬ সালের ১ জুলাই থেকে ডিএ বেড়ে হয়েছে ৬৩ শতাংশ। এখন কথা হচ্ছে, ৬৩ শতাংশ DA বৃদ্ধি মানেই কি অষ্টম বেতন পে কমিশন কার্যকর হওয়া? কিছু প্রশ্ন কর্মীদের মনে ঘুরপাক খাচ্ছে, সেগুলো হলো: ১ জানুয়ারি ২০২৬ থেকেই কি অষ্টম বেতন কমিশন কার্যকর হতে চলেছে? ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে? ন্যূনতম বেসিক পে কত বাড়তে চলেছে? আর বকেয়া টাকা বা এরিয়ার কবে থেকে চালু হবে?

কবে থেকে DA বাড়তে চলেছে?

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক DA বৃদ্ধির ২০২৬ সালের ২৮ অক্টোবর ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী ২৯ অক্টোবর, নির্দেশিকা দেওয়া হয় অর্থ মন্ত্রকের তরফ থেকে ২০২৬ সালের ১ জুলাই থেকে ডিএ-র হার ৩ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়। ৬০ শতাংশ ছিল, সেটা ৩ বাড়িয়ে দেওয়ায় ৬৩ শতাংশ করা হয়েছে। অর্থাৎ, সপ্তম বেতন কমিশনের অধীনে এখন থেকে কেন্দ্রীয় কর্মীরা মূল বেতনের ৬৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। সেইসাথে কেন্দ্রীয় পেনশনভোগীদের ৩ শতাংশ হারে ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও বাড়ানো হয়েছে। এই নির্দেশিকা কার্যকরী হওয়ায় প্রায় ৪৮.৫৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী উপকৃত হতে চলেছে।

আরোও পড়ুন: যুবশক্তি ভরসা কার্ডে কিভাবে অনলাইনে আবেদন করবেন? কবে থেকে আবেদন শুরু?

কিন্ত এই ৩ শতাংশ DA বৃদ্ধি হওয়ার মানেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া নয়, ৩ শতাংশ DA বাড়ার সাথে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া কোনো সম্পর্ক নেই।

সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই ৬৩ শতাংশ ডিএ বৃদ্ধি আগের বেতন কমিশনের সিদ্ধান্ত।

ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে? নতুন নিয়ম অনুযায়ী বেসিক পে কত হতে চলেছে?

বেতন কমিশন কার্যকর হওয়ার সাথে ফিটমেন্ট ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। তবে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনও নির্দিষ্ট ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে   ঘোষণা করেনি। নতুন ন্যূনতম বেসিক পে নিয়েও কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। সপ্তম বেতন কমিশন অনুযায়ী ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়েছিল। এরফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ৭ হাজার ছিল, সেখানে বেড়ে গিয়ে হয়েছিল ১৮ হাজার টাকা হয়েছিল।

অষ্টম বেতন পে অনুযায়ী ফিটমেন্ট কত হতে পারে?

জানা যাচ্ছে,  অষ্টম বেতন পে কমিশন অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী ১.৯২, ২.৫৭ কিংবা ৩ হতে পারে বলে আলোচনা চলছে। কমিশন থেকে সুপারিশ জমা দেওয়ার পর সরকারের তরফে সেটা পর্যালোচনা করে নেওয়া হবে, তারপর ফুটমেন্ট ফ্যাকটর ও বেসিক পে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অষ্টম বেতন কমিশনের রিপোর্ট নিয়ে নয়া আপডেট:

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারে বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করেছিলেন। কমিশনকে ১৮ মাস সময় দেওয়া হয়েছিল সেই হিসাব অনুযায়ী ২০২৭ সালের মে মাস অনুযায়ী রিপোর্ট জমা পরার কথা।

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের ৩ নভেম্বর অষ্টম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করে। কমিশনকে সুপারিশ জমা দেওয়ার জন্য গঠনের তবে কমিশন যদি মনে করেন তাহলে তার আগেও চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী অন্তবর্তী রিপোর্ট জমা দিতে পারেন।

রিপোর্টের বেসিক পে, ফিটমেন্ট ফ্যাক্টর, অবসরকালীন সুবিধা, পেনশন সংশোধন ব্যাপারে উল্লেখ থাকতে পারে। রিপোর্ট জমা করার পর সরকার তা খতিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের ৬৩ শতাংশ ডিএ বৃদ্ধি পেলেও এখনো অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে এবং ফিটমেণ্ট ফ্যাকটর ও বেশি বেতন কত হবে সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা রিপোর্ট জমা পড়েনি। সবকিছুর জন্যই নজর রাখতে হবে কমিশনের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় সরকারের ওপর।

তবে দিওয়ালিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভীদের আনন্দ বাড়তে চলেছে এখন পর্যন্ত এটাই সবথেকে বড় খবর।

1 thought on “৬৩% DA বাড়ার পর জানুয়ারিতেই বেতন বৃদ্ধি পাচ্ছে কি? জেনে নিন অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট।”

Leave a Comment