Join Group Join Group

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন কাদের বন্ধ হতে চলেছে! নতুন আবেদন কবে থেকে?

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য একটি বিশেষ স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। যারা পূর্ববর্তী বছরের আবেদন করেছিলেন বা রিনিউয়াল যাদের আটকে ছিল তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া ২০২৫-২০২৬  শিক্ষাবর্ষের যে সমস্ত ফ্রেশ আবেদন পড়েছিল তাদের জন্য ৬ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া ২০২৪-২০২৫ যে সমস্ত পুরোনো রিনিউয়াল জমা পড়ে আছে, সেগুলোর জন্যও 6 নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে চলতি শিক্ষাবর্ষে ২০২৫-২০২৬ এর জন্য রিউনুয়াল চলতেই থাকবে।

নতুন শিক্ষাবর্ষে জন্য আবেদন: নতুন শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। কবে শুরু হবে সেই বিষয়ে এখনো জানা যায়নি।

আবেদন প্রক্রিয়া: https://svmcm.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ও রিনিউয়াল করতে পারবেন।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মূল উদ্দেশ্য হল যে সমস্ত পড়ুয়ার অর্থনৈতিকভাবে দুর্বল তাদের পড়াশোনা মাঝপথে যাতে বন্ধ না হয়ে যায় তার দিকে লক্ষ্য রাখা এবং পড়ুয়াদের ভবিষ্যত উজ্জ্বল করা।

আরোও পড়ুন: উচ্চশিক্ষার জন্য কেন্দ্র দিচ্ছে ২০,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ, কারা করতে পারবেন আবেদন?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বৃত্তির পরিমাণ কত?

একেকটি শিক্ষাক্ষেত্রে বৃত্তির পরিমাণ একেক রকম হয়।      

একাদশ ও দ্বাদশ শ্রেণি সাইন্স: ১,০০০ থেকে ১২,০০০

বিএ / বিকম: ১,০০০-১২,০০০

বিএসসি / বিসিএ: ১,৫০০-১৮,০০০

স্নাতক: ১,৫০০ – ৫,০০০              

ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি / ফার্মাসি / মেডিকেল ডিগ্রি: ৫,০০০-৬০,০০০

পলিটেকনিক / ডি.ফার্মা / মেডিকেল ডিপ্লোমা / জিএনএম নার্সিং: ১,৫০০-১৮,০০০

নার্সিং / প্যারামেডিকেল ডিগ্রি: ৫,০০০-৬০,০০০

বি.এড: ১,৫০০-১৮,০০০

ডি.এল.এড: ১,০০০-১২,০০০

এমএ / এমকম: ২,০০০-২৪,০০০

এমএসসি / এমসিএ: ২,৫০০-৩০,০০০

এম.ফিল: ৫,০০০-৬০,০০০

পিএইচডি: ৮,০০০-৯৬,০০০

আবেদনে যোগ্যতা:

১) পারিবারিক বার্ষিক আয়ের পরিমাণ ২,৫০,০০০-এর বেশি হওয়া যাবে না।

২) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) একাদশ শ্রেণি মাধ্যমিকে বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৬০% নম্বর নিয়ে পাশ করতে হবে।

৪) উচ্চ মাধ্যমিকে অন্তত ৬০% নম্বর নিয়ে পাস করতে হবে।

৫) স্নাতক উচ্চ মাধ্যমিকে অন্তত ৬০% নম্বর পেয়ে স্নাতক স্তরে ভর্তি হতে হবে।

৬) স্নাতক কোর্সে অন্তত ৬০% নম্বর থাকতে হবে।

৭) স্নাতকোত্তর (PG – General Education): অনার্সে বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৫৩% নম্বর নিয়ে পাস করতে হবে।

৮) স্নাতকোত্তর (PG – Engineering): স্নাতক স্তরে অন্তত ৫৫% নম্বর নিয়ে পাস করতে হবে। 

৯) কন্যাশ্রী প্রকল্পের (K2) উপভোক্তারা স্নাতকোত্তরে কলা, বিজ্ঞান বা বাণিজ্য শাখায় ন্যূনতম ৪৫% নম্বর পেলে আবেদন করতে পারবেন।

যারা আবেদন করেননি, তারা আবেদন করে ফেলুন নির্দিষ্ট ওয়েবসাইট এর মাধ্যমে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এমন একটি স্কলারশিপ যা পশ্চিমবঙ্গের পড়ুয়াদের শিক্ষার বিকাশ ও উন্নয়নে অবদান রাখতে সাহায্য করছে।

1 thought on “স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে আবেদন কাদের বন্ধ হতে চলেছে! নতুন আবেদন কবে থেকে?”

Leave a Comment