Join Group Join Group

১০১৪৬ শূন্যপদে নিয়োগ শুরু! কোন দপ্তরে কত শূন্যপদ? জানুন বিস্তারিত!

বিধানসভা নির্বাচনে বাংলায় প্রথম বারের মতন মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি থেকে শুভেন্দু অধিকারী। তাদের নির্বাচনী প্রচারের ইশতেহারে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, এক এক করে বেশিরভাগ প্রকল্প বাস্তবায়ন করা হয়ে গিয়েছে। এর পাশাপাশি কিছু প্রকল্প বাস্তবায়ন হওয়ার পথে। অন্যদিকে বাংলায় সবচেয়ে বড় যে সমস্যা তা হলো বেকারত্ব। এই বেকারত্ব দূরীকরণ নিয়ে ডবল ইঞ্জিন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করার জন্য রাজ্যের বিভিন্ন বিভাগে মোট ১০১৪৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

এই নিয়োগ গুলি করা হবে পিএসসি, পিআরবি, হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। কিছু ক্ষেত্রে জেলা শাসকের মাধ্যমেও চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এই বিপুল শূন্যপদ নিয়োগ করা হবে যে সমস্ত বিভাগে তার মধ্যে সবথেকে বেশি নিয়োগ করা হবে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সে। যেমন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে ১০০০ জন নিয়োগ করা হবে, এছাড়াও, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, রাইফেলম্যান, অ্যান্টি নারকোটিক্সে নিয়োগ করা হবে।

অন্যদিকে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাদ দিলে হওয়ার পরে নতুন করেছে পরীক্ষা হয়েছে তার ফলাফল প্রকাশিত হয়েছে। সে ক্ষেত্রে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরোও পড়ুণ: ভরসা প্রকল্পে চালু বেকারদের জন্য! ফেব্রুয়ারি থেকেই টাকা দেওয়া শুরু, জানুন বিস্তারিত!

সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বরাষ্ট্র দপ্তরে। তবে কোন বিভাগে কত শূন্যপদ রয়েছে দেখে নেওয়া যাক এক নজরে।

  • ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল শূন্যপদ রয়েছে ১০০০।
  • সাব ইন্সপেক্টর বিভাগের শূন্যপদ রয়েছে ৬৫০।
  • কনস্টেবল শূন্যপদ রয়েছে  ৮০০০।
  • রাইফেলম্যান শূন্যপদ ৬০০।
  • অ্যান্টি নারকোটিক্স শূন্যপদ  ৪৮।
  • সাইবার ক্রাইম শূন্যপদ ১৬০।
  • পঞ্চায়েত দপ্তর শূন্যপদ ৬৩৮।

পর্যটন, নগরোন্নয়ন দপ্তরেও অনেক সংখ্যক নিয়োগ করা হবে। কিছু বিভাগে ডিসেম্বরে ১৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। 

অন্যদিকে জানুয়ারি থেকে সরকারি চাকরি পরীক্ষায় কোন আবেদনমূল্য লাগবে না। অর্থাৎ এবার থেকে আবেদনকারীরা বিনামূল্যে চাকরির পরীক্ষা দিতে পারবে। এতদিন পর্যন্ত চাকরির পরীক্ষার জন্য যে আবেদনমূল্য নেওয়া হতো, সেই আবেদন মূল্য অনেক সময় জোগাড় করতে না পারে অনেক আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের চাকরিপ্রার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেন না। এর ফলে মেধাবী প্রার্থীরা সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার থেকে কিছুটা বাদ পড়তেন। এই ভেদাভেদ দূর করার জন্য আবেদনমূল্য উঠিয়ে দেওয়া হয়েছে ২০২৭ সাল থেকে।

ডবল ইঞ্জিন সরকার বেকারত্ব দূর করে পশ্চিমবঙ্গে নিয়োগ বাড়ানোর জন্য কার্যকরী ভূমিকা রাখছে এবং আশা করা যায় আগামী কয়েক বছরের এ বেকারত্ব অনেকটাই দূর হবে। প্রাক্তন সরকারের সময় নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে বন্ধ ছিল, যার ফলে বিপুল শূন্যপদ ভরে গিয়েছে বিভিন্ন সরকারি বিভাগগুলোতে। সেই শূন্যপদ পূরণের জন্য এবার এক এক করে নিয়োগ হতে চলেছে। যারা এতদিন ধরে নিয়োগ নিয়ে হতাশায় ভুগছিলেন তাদের মনে আশা জেগেছে। বাংলার বেকার চাকরিপ্রার্থীদের জন্য এইটুকু বলা যে, নিজেদেরকে প্রস্তুত করা শুরু করো এবং আগামীতে প্রত্যেকটি নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ কর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রস্তুত হও।

অন্যদিকে ডিসেম্বর থেকে যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদন প্রক্রিয়ায় শুরু হবে বলে জানা যাচ্ছে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস থেকে এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবে বাংলার বেকার যুবকরা। নন গ্রাজুয়েট বেকার যুবকদের ১৫০০ টাকা এবং গ্রাজুয়েট ও ডিপ্লোমা বা আইটিআই কোর্স করাকালীন দু হাজার টাকা করে দেওয়া হবে আগামী ১৫ মাস এবং তার পরবর্তী সময় থেকে এই অনুদান বাড়ানো হবে।

যতদিন পর্যন্ত সরকারি পরীক্ষায় পাস করে চাকরি না পাওয়া হচ্ছে তাদের পর্যন্ত এই সুবিধা পেয়ে যাবে বাংলার বেকার যুবকগন। এর ফলে বেকার যুবকদের অনেকটাই আর্থিক সহায়তা দেবে, যা তাদের চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছাকে অনেকটাই বাড়িয়ে তুলবে।

Leave a Comment