Join Group Join Group

ভরসা প্রকল্পে চালু বেকারদের জন্য! ফেব্রুয়ারি থেকেই টাকা দেওয়া শুরু, জানুন বিস্তারিত!

ডবল ইঞ্জিন সরকারের এইমুহুর্তে সবচেয়ে বড় কর্মসূচি হলো ভরসা প্রকল্প। সরকার গঠনের আগে বাংলার জনসাধারণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পূরণের ধাপ শুরু হতে চলেছে। বাংলার বেকার যুবকদের জন্য যুবশক্তি ভরসা প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকেই। এই বিষয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করেন।

যে সমস্ত নন গ্রাজুয়েট বেকার যুবক রয়েছে তাদের দেওয়া হবে মাসিক ১৫০০ টাকা এবং গ্রাজুয়েট ও আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রি করে থাকলে মাসিক ২০০০ টাকা দেওয়া হবে। এই টাকা অনুদান ১৫ মাস ধরে দেওয়া হবে। এরপর ২০২৭-২০২৮ অর্থবর্ষে আগের প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাজুয়েট বেকার যুবকদের জন্য মাসিক  ৩০০০ টাকা এবং নন গ্র্যাজুয়েটদের জন্য মাসিক ২০০০ টাকা দেওয়া হবে।

প্রীতি মাসের দ্বিতীয় সপ্তাহে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে দিয়ে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। যতদিন বেকার যুবকরা নিজের পায়ে দাঁড়াচ্ছেন বা কোন সরকারি প্রতিষ্ঠানে কাজ পাচ্ছেন, ততদিন অর্থাৎ ৫ বছরের জন্য এই অনুদান দেওয়া হবে।

আরোও পড়ুণ: যুবশক্তি প্রকল্পের অনুদানের পরিমাণ কমলো নতুন কি ঘোষণা করল মুখ্যমন্ত্রী?

যোগ্যতা:

১) বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

২) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) বেকার হতে হবে।

৪) পারিবারিক বার্ষিক আয়ের পরিমাণ কম হতে হবে।

প্রাক্তন সরকারের যুব সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে এই নতুন সরকার যুবশক্তি ভরসা প্রকল্প নাম রেখেছেন। যুব কল্যাণ দপ্তরকে নোডাল দপ্তর করা হয়েছে। নবান্ন বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, আগের সরকার বিধানসভা নির্বাচনের ঠিক আগে ৫৪ লক্ষ বেকার যুবকদের জন্য মাসিক ১৫০০ করে ভাতা প্রদান করেছিলেন। কিন্ত এই অনুদান দেওয়ার মূল লক্ষ্য ছিল ভোট প্রচার ও জেতার সম্ভাবনাকে বাড়িতে তোলা। কিন্ত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ৫৪ লক্ষ এই বেকার যুবকদের অনুদান আগামী ৫ বছরের জন্য দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। এই ৫৪ লক্ষ বেকারদের নতুন করে আবেদন করতে হবেনা। ৩১ ডিসেম্বরের মধ্যে আধার সংযুক্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে। তারপর নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে। আর নতুন আবেদনকারীদের জন্য ” আপনার সরকার আপনার পাশে” এই কর্মসূচির মাধ্যমে আবেদন জানাতে পারবেন। যুব কল্যাণ দপ্তর এই আবেদন যাচাই করবেন। এক পরিবার থেকে সর্বাধিক ২ জন এই সুবিধা পাবেন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের উপভোক্তা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।

আগামী ডিসেম্বর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। যারা আবেদন করেননি প্রাক্তন সরকারের যুব সাথী প্রকল্প, তারা আবেদন করে এই প্রকল্পের সুবিধা পেতে থাকুন।

Official Website: link

1 thought on “ভরসা প্রকল্পে চালু বেকারদের জন্য! ফেব্রুয়ারি থেকেই টাকা দেওয়া শুরু, জানুন বিস্তারিত!”

Leave a Comment