Join Group Join Group

ইংরেজি নয়, সরকারি প্রকল্পের যে-কোনো কাজ লিখতে হবে বাংলায়! এমনই নির্দেশ পশ্চিমবঙ্গ সরকার।

ভাষা শুধুমাত্র মনের ভাব প্রকাশ করার মাধ্যম নয়, ভাষা একটি জাতির পরিচয়, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন। ভাষা সাধারণ মানুষের কাছে বোধগম্য হতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে সেই ভাষার অর্থ খুব সহজেই বোধগম্য হয়। ভাষার ব্যবহার যথাযথ হওয়া উচিত। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবার বিভিন্ন তথ্য যাতে খুব সহজেই পৌঁছে যায়, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে, তাই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি যতগুলো প্রকল্প রয়েছে প্রত্যেকটির বিবরণ বাংলায় লেখার জন্য জোর দেওয়া হয়েছে। এখন থেকে যে-কোনো প্রকল্পের জন্য প্রচার বা বিবরণ সম্পূর্ণ বাংলা ভাষায় লিখতে হবে, অর্থাৎ রাজ্য সরকারি প্রকল্পের প্রচার ও বিবরণ ও বিজ্ঞাপন দেওয়ার সময় বাংলা ভাষাকে বাধ্যতামূলক করার কথা জানানো হয়েছে।

নবান্নে তরফে নির্দেশ দেওয়া হয়েছে : রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগারওয়াল গত ৬ নভেম্বর একটি নির্দেশিকা জারি করেন। এখানে উল্লেখ করে রয়েছে রাজ্য সরকারি দপ্তর, অধিদপ্তর, উন্নয়ন পর্ষ স্থানীয় প্রশাসন, জেলা শাসকদের এই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী সরকারি প্রকল্প এবং উন্নয়নমূলক যে-কোনো কাজে হেডিং, তথ্য প্রচার বা বিজ্ঞপ্তিতে বাংলা ভাষা প্রয়োগ করার কথা বলা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি?

রাজ্য সরকারের নজরে এসেছে বেশ কিছু ব্যাপার, তার মধ্যে উল্লেখিত হল বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের কাজ চলল, সেই তথ্যগুলোকে বা প্রচারমূলক বিজ্ঞাপন গুলোকে ইংরেজি ভাষায় লেখা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় প্রকল্প এবং প্রত্যক্ষ কমিশনের অনুদানে হওয়া যে সমস্ত কাজগুলো রয়েছে, ইংরেজিতে লেখা রয়েছে। এরপরে সাধারণ মানুষের সেই লেখা বোধগম্য হতে অনেকটাই অসুবিধা সৃষ্টি হচ্ছে। অনেকেই আসল সরকারি প্রকল্পের সম্পর্কে অবগত হতে পারছেন না এবং সেই প্রকল্প সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে পারছেন না। তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সরকারের মত অনুযায়ী, যে-কোনো তথ্য প্রচারের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সেই তথ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া, প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখা এবং সরকারি খরচের হিসাব সম্পর্কে জবাবদিহি নিশ্চিত করা।


আরোও পড়ুন: লাইফ সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে সমস্ত চিন্তার অবসান ঘটালো রাজ্য সরকার, বাড়িতেই পেয়ে যাবেন সকল পরিষেবা! জানুন বিস্তারিত।


শুধুমাত্র বাংলা ভাষাতে ব্যবহারের উপর জোর প্রয়োগ করা হচ্ছে তেমনটা নয়, রাজ্য বিমান নিয়ে এলাকার ভাষাগত বৈচিত্র্যের উপর কাজ করা হচ্ছে এবং সেটি মাথায় দেখে সরকার
দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায়, এমনকি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) অধীন এলাকাতেও সরকারি প্রকল্পের তথ্য নেপালি ভাষায় আগে প্রকাশ করতে হবে। অতএব রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে সঠিক ভাষা পৌঁছে দেওয়া এবং সেই সাথে রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া মূল উদ্দেশ্য।

নতুন নির্দেশিকা অনুযায়ী শুধুমাত্র ভাষার পরিবর্তন নয়, তথ্য প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। প্রতিটি তথ্যের মধ্যে কিউআর কোড দেওয়া থাকবে। সেই কিউআরকোড স্ক্যান করলেই সং সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদিত খরচ, অর্থের উৎস, কাজের দায়িত্বে থাকা সিংস্থ, নির্ধারিত সময়সীমা ও, কাজের অগ্রগতি সমস্ত কিছু সম্পর্কে ভালো করে লেখা থাকবে।

নতুন নির্দেশিকায় শুধু ভাষার পরিবর্তন নয়, তথ্যপ্রযুক্তির ব্যবহারের উপরেও জোর দেওয়া হয়েছে। প্রতিটি তথ্য ফলকে QR কোড যুক্ত করার পরিকল্পনা রয়েছে। সেই কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট প্রকল্পের অনুমোদিত খরচ, অর্থের উৎস, কাজের দায়িত্বে থাকা সংস্থা, নির্ধারিত সময়সীমা, অবস্থান এবং কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

যে সমস্ত জায়গায় তথ্য ফলক নেই, এখানে ৩০শে নভেম্বরের মধ্যে বোর্ড বসাতে হবে নতুন। আরমা পুরোনো বোর্ড গুলি নতুন নির্দেশে অনুযায়ী সংশোধন করতে হবে।
রাজ্য সরকারের নতুন এই নির্দেশনা সাধারণ মানুষের অনেকটাই সুবিধা করে দেবে। অনেক বয়স্ক ব্যক্তিরা তথ্য প্রচার ও বিজ্ঞাপনে কী লেখা রয়েছে, সে সম্পর্কে বুঝতে পারেন না। অনেক ইয়ং মহিলারাও বিজ্ঞাপন দেখে সঠিক বুঝতে পারেন না। তাই সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির সম্পর্কে ভালো করে অবগত থাকার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

1 thought on “ইংরেজি নয়, সরকারি প্রকল্পের যে-কোনো কাজ লিখতে হবে বাংলায়! এমনই নির্দেশ পশ্চিমবঙ্গ সরকার।”

Leave a Comment