Join Group Join Group

লাইফ সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে সমস্ত চিন্তার অবসান ঘটালো রাজ্য সরকার, বাড়িতেই পেয়ে যাবেন সকল পরিষেবা! জানুন বিস্তারিত।

বিধানসভা নির্বাচনের পর বাংলায় প্রথমবারের মতন ক্ষমতায় আসে বিজেপি সরকার। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার ক্ষমতায় এসেই একের পর এক নিত্য নতুন কর্মসূচি থেকে শুরু করে নতুন প্রকল্প সূচনা করার পর এবার সাধারণ মানুষের জন্য আরো এক দুশ্চিন্তার অবসান ঘটানোর চিন্তাভাবনা করেছেন। ডিসেম্বর আসলেই লাইফ সার্টিফিকেট জমা নিয়ে পেনশন ভোগীদের একটা চিন্তা থেকেই যায়। তবে এই সমস্ত চিন্তার দূরীকরণ ঘটালো রাজ্য সরকার। এখন থেকে বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট জমার সমস্ত পরিষেবা পাওয়া যাবে খুব সহজে।

রাজ্য জুড়ে শুরু হয়েছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পিং। এখন থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া হয়ে যাবে অনেক সহজ। পহেলা নভেম্বর থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে। প্রথম ছয় দিনের মধ্যেই ৯৬ হাজার ৩৬৩ টি ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি করা সম্ভবপর হয়েছে।

এতদিন পর্যন্ত বয়স্ক পেনশন ভোগীদের ট্রেজারি অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হতো কিন্তু অনেক বয়স্ক ব্যক্তি হাঁটতে না পারায় তাদেরকে ট্রেজারি অফিসে উপস্থিত থাকতে অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো। ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পিং শুরু হওয়ায় এই অসুবিধা দূর হতে চলেছে। নভেম্বর মাস ধরে রাজ্যের বিভিন্ন পেনশন প্রদানকারী ট্রেজারি অফিস এবং ব্যাংকের শাখায় শিবির চালানো হচ্ছে। নভেম্বরে এ সমস্ত কর্ম দিবসের ছুটি রয়েছে সেই ছুটির দিনগুলোতেও এই শিবির গুলি খোলা থাকবে। পেনশনভোগীরা সরাসরি শিবিরে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন এছাড়া ডিজিটাল পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। শিবির গুলিতে সরকারি আধিকারিকরা থাকবেন সাহায্য করার জন্য। মানুষের মনে সচেতনতা বাড়ানোর জন্য পেনশনভোগীদের নথিভূক্ত মোবাইল নাম্বারে মেসেজ পাঠানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে।

আরোও পড়ুন: ৬৩% DA বাড়ার পর জানুয়ারিতেই বেতন বৃদ্ধি পাচ্ছে কি? জেনে নিন অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট।

বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবীণতম, অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম পেনশন ভোগীদের। যাদের পক্ষে হেঁটে ট্রেজারি অফিস যাওয়া সম্ভব নয় বা শিবিরে যাওয়া সম্ভব নয় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বাড়িতেই সরকারি কর্তৃপক্ষরা এসে লাইফ সার্টিফিকেট নিয়ে যাবেন।

শুধুমাত্র এই কাজ নয়, আদার সংক্রান্ত যেকোনো সমস্যা বা ডিএলসি জমা দেওয়ার ক্ষেত্রেও যেকোন অসুবিধা হলে সমস্ত সমস্যার সমাধান করতে এই শিবির গুলি। নভেম্বর মাস পুরোটাই চলবে এই শিবির।

আপনিও যদি একজন পেনশন ভোগী হয়ে থাকেন তাহলে আপনার নিকটবর্তী কোথায় শিবির হয়েছে সেটা জেনে সেখানে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিয়ে আসতে পারেন। এছাড়া ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সুবিধাও থাকার জন্য সেটি বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারেন।

1 thought on “লাইফ সার্টিফিকেট জমা দেওয়া নিয়ে সমস্ত চিন্তার অবসান ঘটালো রাজ্য সরকার, বাড়িতেই পেয়ে যাবেন সকল পরিষেবা! জানুন বিস্তারিত।”

Leave a Comment